ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিটকে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট তথ্য পেতে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হট লাইন চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব ধরণের খবর জানতে দূতাবাসের কনস্যুলার মো: আল অালামুল ইমাম +9779810100401, অসিত বরণ সরকার +9779861467422 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টের মাধ্যমে হট লাইনে যোগাযোগ করে কারও পরিচিত কোন যাত্রী থাকলে তথ্যগুলো এই নম্বরে দিয়ে রাখতে অনুরোধ জানান।
তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন। সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। কিছু তথ্য একজায়গায় করে আমার ধারণা, আবারও বলি আমার ধারণা।
সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।
৭৮ জন ধারণক্ষমতার উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিল বলে জানা গেছে।







