চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেত্রী দ্য লিডার’ এ আরো দুই ভারতীয় অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

গেল বছরেই ‘নেত্রী দ্য লিডার’ নামে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সম্প্রতি সেই সিনেমার জন্য দক্ষিণ ভারতীয় অভিনেতা কবির দোহান সিংকে চূড়ান্ত করা হয়েছে। এবার জানা গেল, সেই ছবিতে শুধু কবির একা নন আছেন ভারতীয় আরো দুই অভিনেতা।

দুইজনের একজন জনপ্রিয় ভোজপুরী অভিনেতা রবি কিষান এবং প্রদীপ রাওয়াত।

২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান রবি কিষান। রবি কিষান বর্তমানে ভারতের সংসদ সদস্য। তবে অভিনয়েও নিয়মিত। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে  লাকি : দ্য রেসার, মারজাভান, বাটলা হাউজ ও তেরেনাম।

অন্যদিকে প্রদীপ রাওয়াত দক্ষিণ ভারতীয় সুপরিচিত অভিনেতা। আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন হিসেবেই বেশি পরিচিত।  এ অভিনেতার ঝুলিতেও রয়েছে অনেক হিট সিনেমা।

এরইমধ্যে ‘নেত্রী দ্য লিডার’ ছবির জন্য কবির দুহান সহ এই দুই জনের সাথেও চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত।

মোস্ট ওয়েলকাম সিনেমার এ নায়ক ও প্রযোজক বলেন,  আগেই বলেছি যে ছবিই নির্মাণ করি না কেন, সব সময় চমক থাকবে। সেটারই ধারাবাহিকতা এটি। ভারতীয় এ তিন অভিনেতার বিষয়টি চূড়ান্ত করেছি।

Reneta

শিগগির ‘নেত্রী দ্য লিডার’র শুটিং শুরু হবে। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বর্ষা। তিনি বলেন, ‘সিনেমাটি হবে আন্তর্জাতিক প্রজেক্ট। আমাদের এ নতুন ছবিতে তিনজন জনপ্রিয় অভিনেতা কাজ করছেন।

‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি প্রসঙ্গে কবির সিং ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি আমার চল্লিশতম সিনেমা। আমি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করছি, যে একজন সন্ত্রাসী হয়ে বিভিন্ন কলকাঠি নাড়ে। আশা করছি এটি আমার জন্য মাইলফলক হবে।’

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি ‘নেত্রী দ্য লিডার’। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়।

নেত্রী দ্য লিডার সিনেমাটি পরিচালনায় জন্য প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে ইফতেখার চৌধুরীকে। তবে এখনো চূড়ান্ত হয়নি। ৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সিনেমার বিষয়ে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অনন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলকবির দোহান সিংতামিলতেলেগুবলিউডবাটলা হাউজভারতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT