চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেগেটিভ’ হলে বুধবার ছাড়া পাবেন মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের ১৪তম দিন চলছে। বুধবার সকালে করোনা পরীক্ষা হবে পজিটিভ হওয়া দুই ক্রিকেটার ছাড়া বাকি সবার। নেগেটিভ হলে মুক্তি মিলবে সোনারগাঁও হোটেলের জৈব সুরক্ষা বলয় থেকে।

করোনা পজিটিভ দুই ক্রিকেটারকে মঙ্গলবার হোটেল থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক কোনো জটিলতা নেই বলে নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, যে দুজন আক্রান্ত হয়েছেন তাদের আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। তারা সুস্থ আছেন। বাকিরা পরীক্ষায় নেগেটিভ হয়ে হোটেল ছাড়তে পারবেন।

নারী বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ জানান, ‘সকালেই হোটেল থাকা সবার কোভিড-১৯ টেস্ট হবে। সন্ধ্যা নাগাদ হয়ত ফল পাবো আমরা। সব ঠিক থাকলে কালই তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে পারব। মেয়েরা শারীরিকভাবে ভালো আছে। তবে মানসিকভাবে কিছুটা হতাশা কাজ করাটা স্বাভাবিক। দেশে ফিরেও তারা পরিবারের কাছে যেতে পারছে না।’

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দুজন নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ায় হোটেলবন্দি জীবন আরও দীর্ঘ হয় পুরো দলের। বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়ানো ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রথমবার ধরা পড়ে বাংলাদেশে। সতর্কতার অংশ হিসেবে কোয়ারেন্টাইন দুই সপ্তাহ বাধ্যতামূলক করে বিসিবি।

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা টিম টাইগ্রেস ভ্রমণের নানা জটিলতা পেরিয়ে ১ ডিসেম্বর ঢাকায় ফেরে। আফ্রিকান অঞ্চল থেকে ফেরায় পাঁচ দিনের কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেয় বিসিবি। পঞ্চম দিনে এসে দুঃসংবাদ মেলে টাইগ্রেস ডেরায়। দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হন। কদিন পর শঙ্কাই সত্যি হয়। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা যায়, ওই দুই ক্রিকেটারের শরীরে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন

পরবর্তী

করোনায় শনাক্ত নেই ৩৯ জেলায়, মৃত্যু ৩

পরবর্তী

করোনায় শনাক্ত নেই ৩৯ জেলায়, মৃত্যু ৩

কক্সবাজার

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন: ৫ শ্রমিক নিহত

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT