চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘নেকাব’-এর প্রচারণা করবেন কলকাতার নুসরাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

কলকাতার শীর্ষ নায়িকাদের একজন নুসরাত জাহান। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘নেকাব’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি। শাকিব-নুসরাতের অভিনীত এই ছবিটি আগামী ঈদুল আযহায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। আর সাফটা (আমদানি চুক্তি)-এর মাধ্যমে ঈদের পরেই বাংলাদেশে মুক্তি পাবে। ‘নেকাব’ প্রযোজনা করেছে কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

বাংলাদেশে ছবিটি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেবে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালতের নির্দেশ বাংলাদেশের উৎসবে ভারতীয় ছবি মুক্তি দেয়া যাবে না। সেজন্য ঈদের পরপরই ‘নেকাব’ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, বাংলাদেশে ‘নেকাব’ মুক্তির আগে বড় পরিসরে প্রচারণা করা হবে। সেই প্রচারণায় অংশ নিতে প্রথমবার ঢাকায় আসবেন ছবির নায়িকা নুসরাত জাহান।

কলকাতার সিনেমা কেন্দ্রিক একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দেয়ার সময় ঢাকার আসার বিষয়টি নিজেই জানিয়েছেন নুসরাত জাহান। সেখানে তিনি বলেন, আমি কখনও বাংলাদেশে যাইনি। একাধিকবার যাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে মিস হয়েছে। আমার ‘নেকাব’ ছবিটি কলকাতার পর বাংলাদেশেও মুক্তি পাবে। ছবি মুক্তির আগে আমি একবার সেখানে যাবো।

নুসরাত আরও বলেন, বাংলাদেশে নেকাবের প্রচারণায় অংশ নেব। আরও বলেন, আমার ফ্যান পেজে যারা যুক্ত আছেন তাদের মধ্যে ৬৫ শতাংশই বাংলাদেশের মানুষ। এটা আমার কাছে অবাক লাগে। তারা আমার বিভিন্ন পোস্টে মন্তব্য করে। আমি অবসর সময় সেগুলো দেখি। খেয়াল করেছি, অধিকাংশই বাংলাদেশের মানুষ। তাদের জন্য এবার বাংলাদেশের আসা মিস করতে চাই না।

Reneta

‘নেকাব’ পরিচালনা করেছেন রাজীব কুমার বিশ্বাস। যিনি এর আগে দুজনে, পাওয়ার, পাগলু, বিন্দাস, খোকা ৪২০-এর ব্লকবাস্টার ছবি নির্মাণ করে টলিপাড়ায় হৈচৈ ফেলেছিলেন দিয়েছিলেন। নির্মাতা জানান, ‘নেকাব’ একটি ভৌতিক গল্পের ছবি। শাকিব-নুসরাত ছাড়াও অভিনয় করেছেন ‘আওয়ারা’খ্যাত নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ প্রমুখ।

গতকাল ‘নেকাব’ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে। তার আগে প্রকাশ হয়েছিল ‘নেকাব’-এর ফার্স্ট লুক। সদ্য প্রকাশ হওয়ার গানটির শিরোনাম ‘তোর হাঁটা চলা’। গানে শাকিব-নুসরাতের রোমান্স নজর কেড়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবির বাকি গান, টিজার, ট্রেলার ধারাবাহিকভাবে প্রকাশ হবে। ‘নেকাব’ ছবির মিডিয়ার পাটর্নার হিসেবে কাজ করছে দুই বাংলার জনপ্রিয় চ্যানেল ‘সংগীত বাংলা’।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়ানুসরাত জাহাননেকাবলিড বিনোদনশাকিব খানশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT