চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সেঞ্চুরির ম্যাচে সেনেগালে আটকাল ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ফুটবলে সেনেগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের জার্সিতে শততম ম্যাচে নেমেছিলেন দলটির অন্যতম সেরা তারকা নেইমার।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০১০ সালে একটি প্রীতি ম্যাচেই ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। সিঙ্গাপুরে আরেকটি প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে করে ফেললেন সেঞ্চুরি।

সেঞ্চুরির ম্যাচে গোল পাননি নেইমার। পিএসজির জার্সিতে যেমন আগুনে ফর্মে ছিলেন, জাতীয় দলে সেটি টেনে আনতে পারেননি। তবে দীর্ঘ এই পথচলায় ব্রাজিলের হয়ে ৬১টি গোল আছে তার, যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। আর ১৬ গোল করলেই ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড। অবশ্য নেইমারের চেয়ে এক গোল বেশি নিয়ে একটু সামনেই আছেন ফেনোমেনন রোনালদো।

বৃহস্পতিবার ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। রবের্তো ফিরমিনো লিড এনে দেন। বলের যোগানদাতা ছিলেন গ্যাব্রিয়েল জেসাস।

পরে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে স্পটকিকে সমতা ফেরায় সেনেগাল। সাদিও মানেকে নিজেদের বক্সে ফেলে দিয়ে বিপদ ডেকে আনে ব্রাজিল। সেই সুযোগে যোগ করা সময়ে পেনাল্টিতে গোল করে সমতা টানেন ফামারা দিদিউয়ে।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তেরি করলেও জালের দেখা পায়নি কোনো দলই। সমতায় থেকেই ছাড়তে হয় মাঠ।

Reneta

নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে হারার পর সেনেগালের বিপক্ষে ড্র, টিটের ব্রাজিল টানা দুই ম্যাচে আটকাল জয়ের আগেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT