চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের মামলায় ফেঁসে যাচ্ছেন বার্তেমেউও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

নেইমারকে সান্তোস থেকে বার্সায় এনে ফেঁসে গেছেন ক্লাবটির কর্মকর্তারা। এই ব্রাজিলিয়ান তারকাকে কী দামে এনেছে কাতালান ক্লাবটি সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিষয়টি নিয়ে মামলা চলছে। এরই মাঝে দুঃসংবাদ শুনতে হল বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউকে। নেইমারকে নিয়ে সান্তোসের দায়েরকৃত মামলায় স্পেনের জাতীয় আদালতে হাজির হতে বলা হয়েছে বার্তেমেউকেও।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ৮৬.২ মিলিয়ন ইউরো মূল্যে ২০১৩ সালে নেইমারকে দলে ভেড়ান তৎকালীন বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেল। কাগজে-কলমে লেখা থাকলেও ব্রাজিলিয়ান তারকার প্রকৃত ভিত্তি মূল্য কত এই নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। নেইমারের প্রকৃত ভিত্তি মূল্য আরও বেশি দাবি করে এই উইঙ্গারের সাবেক ক্লাব সান্তোস এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস এস্পোর্টো আদালতে মামলা ঠুকে দেয়।

বর্তমান সভাপতি হওয়ার কারণে এই মামলায় আদালতে হাজিরা দিতে বলা হয়েছে বার্তেমেউকে। যদিও নিজেকে নির্দোষ দাবি করা তার একটি আপিল খারিজ করে দেন দেশটির আদালতের ক্রিমিনাল চেম্বারের চার নম্বর সেকশন।


‘ফ্রি মার্কেটের নামে এভাবে খেলোয়াড় কেনা-বেঁচা করায় ফুটবলারদের সঠিক নিয়ম কানুন জানা থেকে বঞ্চিত করা হচ্ছে’ এমন দাবি করে স্পেনের আদালত মনে করেন, এ ধরনের কেনা-বেঁচা একটি দুর্নীতি। আর যেহেতু বার্তেমেউ এখন বর্তমান সভাপতি তাই আগের সভাপতির সমস্ত কার্য-কলাপের দায় তার ওপরেও বর্তায় বলে আদালতের মত। সান্দ্রো রোসেল সভাপতি থাকাকালীন সময়ে বার্তেমেউ ছিলেন তৎকালীন ক্লাব সহ-সভাপতি। তাই নেইমার ক্রয় সংক্রান্ত মামলায় তাকেও হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT