চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের বুদ্ধিতেই পিএসজিতে আলভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

সমর্থকরা থেকে সংবাদমাধ্যম, বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার মন্ত্রদাতা হিসেবে অনেকেই দানি আলভেজকে দায়ী করে আসছিল। সাবেক বার্সা রাইটব্যাকই নাকি স্বদেশীকে প্যারিসে যেতে বেশি ফুসলিয়েছেন। এমন সমালোচনায় বেশিদিন চুপ থাকতে পারলেন না আলভেজ। যা বললেন তার অর্থ, পিএসজিতে আসতে নেইমারকে তিনি প্ররোচিত করেননি, বরং নেইমারের কারণেই তিনি এখন পিএসজিতে।

কাগজপত্র ঠিক না থাকায় শনিবার রাতে পিএসজির জার্সি গায়ে এমিয়েন্সের বিপক্ষে অভিষেক হয়নি নেইমারের। তাতে ক্ষতি কিছু হয়নি। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে ছাড়াই ২-০ গোলের সহজ জয় পেয়েছে লিগ ওয়ান জায়ান্টরা।

ম্যাচের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন আলভেজ। নেইমারকে নিয়ে প্রশ্ন আসতেই ফাঁস করেছেন আসল সত্যটা, ‘আপনাদের জানাতে চাই, আমি নেইমারের কাছে কৃতজ্ঞ যে তার কারণেই আজ আমি পিএসজিতে। অনেকেই মনে করেন আমি তাকে দল বদলাতে বলেছি। আসলে আমি এসব কিছুই বলিনি। তাকে শুধু বলেছি, যেটা করলে তুমি সুখী হবে সেটাই কর।’

নেইমারের বার্সা ছাড়ার পরপরই কাতালানবাসীদের চোখে খলনায়ক বনে গেছেন আলভেজ। দুই ব্রাজিলিয়ানকে টাকার কাঙ্গাল বলতেও ছাড়েনি বার্সাভক্তরা। এমন সমালোচনায় ভীষণ খেপেছেন আলভেজ। জানিয়েছেন কেন পিএসজিতে এসেছেন তিনি এবং নেইমার, ‘আরেকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যে, আমি কিংবা নেইমার কেউই টাকার জন্য এখানে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের উচ্চাশা এবং একটা নতুন চ্যালেঞ্জের দরকার ছিল বলে। …এবং এটাই মূল কারণ।’

আলভেজের কথা ঠিক মানলে এমন প্রশ্নও উঠে যায়, তবে কী বার্সা ছাড়ার বা পিএসজিতে আসার ব্যাপারে অনেক আগে থেকেই ভাবছিলেন নেইমার? নয়তো কেন আলভেজকে প্যারিসে যেতে বলবেন তিনি! নেইমার একটা কথা তো মুখ ফুটেই বলেছেন বহুবার, আলভেজ বার্সা ছাড়ার পর ন্যু ক্যাম্পে খুব অসহায় লাগত তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দানি আলভেজনেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT