চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-মার্সেলোকে টপকে ইউরোপ সেরা ব্রাজিলিয়ান ফিরমিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও লিভারপুলের হয়ে একমাত্র গোলটি তার। দলের হারের খবরে মন খারাপ থাকলেও ব্যক্তিগত পুরস্কারে মন ভালো হয়ে যেতে পারে রবের্তো ফিরমিনোর।

জাতীয় দল সতীর্থ নেইমার ও মার্সেলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ইউরোপের সেরা ব্রাজিলিয়ানের ‘সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছেন লিভারপুল ফরোয়ার্ড।

মোট ২১.৭৯ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন ফিরমিনো। পরেই অবস্থান মার্সেলোর। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভোট পেয়েছেন ২০.৫১ শতাংশ। পিএসজির হয়ে খেলা বিশ্বের দামি ফুটবলার নেইমার হয়েছেন তৃতীয়। তার পক্ষে ভোট পড়েছে ১৮.৬৭ শতাংশ।

সাংবাদিক ও ইন্টারনেট ব্যবহারকারী মোট ১ লাখ ২৩ হাজার ভোটারের ভোটে নির্বাচিত করা হয়েছে ইউরোপের সেরা ব্রাজিলিয়ান ফুটবলার। লিভারপুলে দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে এ খেতাব জিতলেন ফিরমিনো। ২০১৬ সালে প্রথম ফুটবলার হিসেবে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জেতেন বর্তমানে বার্সেলোনায় খেলা ফিলিপে কৌতিনহো।

আগামী ফেব্রুয়ারিতে তার হাতে তুলে দেয়া হবে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোলের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড জিতলেন ফিরমিনো। চলতি প্রিমিয়ার লিগে এরইমধ্যে ৮ গোল করেছেন সেলেসাও প্লে-মেকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT