চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ৬ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
নুসরাত

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় আরো ছয় জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে মোট ৪৭ জনের জবানবন্দী গ্রহণ করা হল।

মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা ও দায়রা জজ) মামুনুর রশিদের আদালতে মামলার সাক্ষীদের জবানবন্দি গ্রহণ  করা হয়।

আদালত সূত্রের বরাত দিয়ে জেলা জজ আদালতের সরকারী কৌসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, বুধবার আদালতে সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন চৌধুরী, স্থানীয় অধিবাসী ও সাবেক ইমাম হাফেজ মোবারক হোসেন, রং মিস্ত্রী মো. ইব্রাহিম, সোনাগাজী সরকারী কলেজের উপাধ্যক্ষ রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, স্থানীয় অধিবাসী ও ভূঁঞা বাজার টেইলার দোকানী মো. নুর উদ্দিন ও ভূঁঞা বাজার বণিক সমিতির সেক্রেটারি আকরাম হোসেনের সাক্ষ্য ও জেরা করা হয়।

আদালত সূত্র জানায়, সাক্ষ্য দিতে গিয়ে সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, গত ২০ এপ্রিল সোয়া ১১টার সময় পিবিআই টিম নুসরাতের গায়ে আগুন লাগানোর ঘটনার সময় আসামি জোবায়েরের ব্যবহৃত বোরখাটি উদ্ধারের জন্য নুসরাত হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মোহাম্মদ জোবায়েরকে নিয়ে সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণে ডাঙ্গি খালের নিকট আসেন। খবর শুনে আমি ও উপাধ্যক্ষ রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরী সেখানে যাই। তখন পিবিআই টিম জোবায়েরের দেখানো মতে ডাঙ্গি খালে স্থানীয় লোকজন দিয়ে তল্লাশী চালায়। এক পর্যায়ে সোনাগাজী-দাসের হাট সড়কের পাশে ডাঙ্গি খালের ভিতর হতে লোকজন একটি কালো বোরখা উদ্ধার করেন। আসামি সাইফুল ইসলাম মোহাম্মদ জোবায়ের নুসরাতের গায়ে আগুন লাগানোর সময় উক্ত কালো বোরখাটি পরেছিল, নিজের পরিচয় গোপন করার জন্য। নুসরাতের শরীরে আগুন দিয়ে পালানোর সময় সে বোরখাটি ওই স্থানে ফেলে যায়। এ সময় কর্মকর্তারা জব্দ তালিকা প্রস্তুত করে দিলে আমি তাতে স্বাক্ষর দিই। অপর সাক্ষী সোনাগাজী সরকারী কলেজের উপাধ্যক্ষ রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরীও একই বক্তব্য উপস্থাপন করেন।

অপর সাক্ষী সোনাগাজী থানার ৮নং ওয়ার্ডের দিনমজুর মো. ইব্রাহীম বলেন, আমি একজন দিনমুজুর। গত ২০ এপ্রিল বোরখা উদ্ধারের সময় আমি কলেজের দক্ষিণ পাশে রাস্তার উপর ছিলাম। আমাকে পিবিআই টিম খালে নামতে বলেন। আমি ওই খালের  ভিতর একটি কালো বোরখা পাই। সেখানে তখন সানাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা জব্দ তালিকা প্রস্তুত করে দিলে আমি তাতে সাক্ষর দেই।

অপর সাক্ষী সোনাগাজীর চর চান্দিয়া ভূঁঞা বাজারের টেইলার্স দোকানী বলেন, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় পিবিআই টিম আসামী শাহাদাৎ হোসেন শামীমসহ ভূঁঞা বাজারে মুদী দোকানদার লিটনের দোকানে আসেন এবং শামীমের দেখানো ও সনাক্ত মতে ১টি প্লাস্টিকের চুঙ্গা, ১টি হাতলযুক্ত টিনের লিটার, ১টি কালো পলিথিন ব্যাগ, ১টি পুরাতন নীল রং এর প্লাস্টিকের ড্রাম উদ্ধার করেন। এ সময় কর্মকর্তারা জব্দ তালিকা প্রস্তুত করলে আমি তাতে সাক্ষর দেই। অপর সাক্ষী ভূঁঞা বাজার বণিক সমিতির সেক্রেটারি আকরাম হোসেন একই বক্তব্য উপস্থাপন করেন।

Reneta

সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন চৌধুরী’ তার জবানবন্দীতে বলেন, ‘আসামি জোবায়ের দেখানো মতে নুসরাতের গায়ে আগুন লাগানোর যে কালো বোরখাটি পরেছিল, তা কলেজের পাশে ডাঙ্গি খালের ভিতর হতে লোকজন  উদ্ধার করেন।”

আদালত সূত্রে বলা হয়, সাক্ষ্য শেষে সাক্ষীদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্র ও বাদি পক্ষে ছিলেন পিপি হাফেজ আহাম্মদ, এপিপি এ কে এস ফরিদ আহাম্মদ হাজারী ও এম শাহজাহান সাজু। বুধবার শুনানি চলাকালে আলোচিত এ মামলার ১৬ আসামী আদালতে হাজির ছিলেন।

বৃহস্পতিবার মামলার সাক্ষী এমদাদ হোসেন পিংকেল, মো. শাহ জাহান, মো. আবুল কাশম ও মো. সেলিনুর রেজার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত জাহান রাফিনুসরাত হত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬

শ্রীলঙ্কান ক্রিকেটের সভাপতিসহ পদত্যাগ করেছেন সকল সদস্য

এপ্রিল ২৮, ২০২৬

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে ৫ জনকে শোকজ ও মামলা

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT