চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশামের ক্রিকেট প্রেমে মুগ্ধ ভক্তরাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট বিশ্বকাপে ফুটবলের মতো রঙিন চরিত্র বড় একটা দেখা যায় না। ‘ভদ্রলোকের খেলা’ বলে কথা। বেশি আবেদন করলেও যেখানে আইসিসি ধরে জরিমানা করে দেয়।

তবু কয়েকজন আছেন, যারা নিজগুণে জায়গা করে নেন ভক্তদের মনে। নিউজিল্যান্ডের জিমি নিশাম যেন সেই দলেরই একজন। ক্রিকেট মাঠে যেমন কিউইদের জয়যাত্রা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সুপারহিট নিশাম। ছোট ছোট মন্তব্যে মাতিয়ে রেখেছেন ক্রিকেট ভক্তদের। কখনও পিছনে লাগছেন খোদ নিজের অধিনায়ক কেন উইলিয়ামসনেরও।

কী বলছেন নিশাম? যেমন নটিংহ্যামে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়। হতাশ দর্শকদের জন্য নিজের গ্লাভস ড্রেসিংরুম থেকে ছুঁড়ে দেন নিশাম। আইসিসিও এই ছবিটি পোস্ট করে নিশামের প্রশংসা করেছে।

ছবিতে দেখা যায় নিশাম গ্লাভস ছুঁড়ছেন, ড্রেসিংরুমের ভিতর থেকে তার দিকে তাকিয়ে আছেন উইলিয়ামসন। ছবির ক্যাপশনে নিশাম লিখেছেন, ‘এমন একজনকে নিজের অধিনায়ক করো, যে তোমার দিকে এইভাবে তাকাবে, যেভাবে উইলিয়ামসন আমার দিকে তাকিয়ে আছে।’

আবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে উইলিয়ামসন দুর্দান্ত সেঞ্চুরি করে জিতিয়েছেন নিউজিল্যান্ডকে। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে উইলিয়ামসন একবার দু’গালে হাত দিয়ে একটি অভিব্যক্তি করেন। ঠিক সেই মুহূর্তের ছবিটি নিশাম পোস্ট করে লিখেছেন, ‘যখন তুমি অনুভব করো যে, নিসকে (নিশাম) সারা ম্যাচে বোলিং দিতেই ভুলে গিয়েছি!’

কেন উইলিয়ামসনও তাতে ইমোজি পোস্ট করে জবাব দিয়েছেন। সাধারণ ক্রিকেট ভক্তরাও নিশামের এইসব ‘জোকস’ দারুণ পছন্দ করছেন। এমনকি অনেকে নিশামের সঙ্গে কথোপকথনও করে ফেলছেন টুইটারে।

Reneta

যেমন এক ভক্ত সেই গ্লাভস ছুঁড়ে দেয়া প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন। তখন নিশামের জবাব, ‘ওগুলো আসলে কেনের গ্লাভস’। যা মোটেই সত্য নয়! পরে আবার নিশাম নিজেই লেখেন, ‘গ্লাভসগুলো আমারই।’

আফগানিস্তান ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন নিশাম। এক সমর্থক লেখেন, ‘জানতাম না, আপনি পাঁচ উইকেট নেয়ার বোলার!’ নিশাম মোটেই বিরক্ত হননি। বরং তার জবাব, ‘আমি সাধারণত, পাঁচ উইকেটই নিয়ে থাকি। শুধু সেটা সাত ম্যাচ মিলে!’

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে আট ওভারে একশোর বেশি রান দেয়ায় রশিদ খানকে নিয়ে আইসল্যান্ড ক্রিকেট ব্যঙ্গ করে যে টুইট করেছে, তার প্রতিবাদও করেছেন নিশাম। কিন্তু তার প্রতিবাদী টুইট সমর্থন করে সতীর্থ লেগস্পিনার ইশ সোধির মন্তব্যে মজা করতে ছাড়েননি। লিখেছেন, ‘কয়েকটা বিষয় নিয়ে কখনো মজা করতে নেই। ক্যান্সার, বর্ণবৈষম্য, হলোকাস্ট এবং লেগস্পিনারের রান দেয়া।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিমি নিশামবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT