চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাণাধীন ভবনের রড পড়ে জাবি শিক্ষার্থী নিহত

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:১৫ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়া রডের আঘাতে মাহমুদ বিন আশরাফ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ইফতেদার ইভান (২১) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডির মেডিনোভা হাসপাতাল সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দর্শন বিভাগের ছাত্র। তিনি মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আহত ইভানকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইভানের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Reneta

শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে নিহত আশরাফের মরদেহ মেহেরপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় ১০-১২জন বন্ধু মিলে ধানমন্ডির ওই গলিতে ক্রিকেট খেলছিলেন। হঠাৎ ওই নির্মাণাধীন ভবনরে পাশে থাকা ট্রান্সফরমারের উপর একটি লোহার পাত পড়লে সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সাথে সাথে লোহার পাতটি ছিটকে এসে প্রান্ত ও ইভানের উপর পড়ে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে আহত অবস্থায় দুজনকে দেখতে পান।

ধানমন্ডি থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ‘লোহার রডের আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় মাহমুদ প্রান্তের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছিল। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT