চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্মাণাধীন ভবনের টয়লেটে ছিল সজিবের মাথা বিহীন মরদেহ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
- লিড নিউজ, অপরাধ, জনপদ, নেত্রকোনা
A A

নেত্রকোনার কাটলী একটি নির্মাণাধী ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের টয়লেটে শিশু সজিবকে নৃশংসভাবে হত্যা করে রবিন মিয়া। বৃহস্পতিবার দুপুরে ওই ভবন থেকে শিশু সজিবের মাথা বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

তিনি বলেন: গণপিটুনীতে নিহত যুবকের নাম রবিন মিয়া (৩০)। তিনি শহরের পূর্ব কাটলি এলাকার এখলাছুর রহমানের ছেলে। গলা কেটে হত্যার শিকার শিশু সজীব একই এলাকার রিকশাচালক রইস উদ্দিনের ছেলে। তারা ওই এলাকায় হিরা মিয়ার ভাড়া বাসায় থাকতো। রিকশাচালক রইস উদ্দিন ছিলেন রবিনের প্রতিবেশী। তাদের মধ্যে বেশ সুসম্পর্কই ছিল। রবিন পেশায় রিক্সা চালক এবং মাদকাসক্ত।

শিশু সজিবের হত্যাকারী রবিন নেত্রকোণার নিউটাউন অনন্ত পুকুরপাড়ে তারেক মিয়ার বাসার গেটের সামনে গেলে স্থানীয় লোকজন তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গণপিটুনিতে রবিন ঘটনাস্থলে নিহত হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীর লাশ উদ্ধার করে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। বেলা সাড়ে তিনটায় কাটলীর নির্মানাধীন ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের টয়লেটে একটি মাথা বিহীন দেহ পাওয়া যায় যা শিশু সজিবের বলে তার পিতামাতা শনাক্ত করে।

কেন এ হত্যাকাণ্ড জানতে চাইলে পুলিশ সুপার বলেন: ধারণা করা হচ্ছে মনের পুরনো কোন জেদ বা বিকৃত মানসিকতা থেকেই সজিবের সাথে নির্মম ও বর্বরোচিত এ ঘটনা ঘটেছে। শিশু সজিবের গলা কাটার বিষয়টি শুধুই একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনাটি পারিবারিক দ্বন্দ্ব অথবা পাশবিক নির্যাতনের ঘটনা হতে পারে।

Reneta

হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে ধরা বা পদ্মা সেতু গুজবের কোন সম্পর্ক নেই জানিয়ে জয়দেব চৌধুরী বলেন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্তাধীন বিষয়ে মনগড়া ও অসত্য তথ্য দিয়ে প্রচার প্রচারণা চালানো ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ। হত্যাকাণ্ডের ঘটনাটিকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ধরা ও পদ্মা সেতুর গুজবের সাথে মিশিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে যা নিতান্তই বিভ্রান্তিমূলক ও অসত্য। ঘটনাটি পদ্মা সেতুর গুজবের সাথে কোন সম্পৃক্ততা নেই। পদ্মা সেতু ও ছেলে ধরা সংক্রান্ত গুজবে কান না দেয়ার জন্য নেত্রকোণাসহ দেশবাসীকে অনুরোধ করছি।

তিনি বলেন: রবিন ছিল ঐ শিশুরই প্রতিবেশী এবং এলাকার চিহ্নিত মাদকাসক্ত যুবক। যদি গণপিটুনি দিয়ে রবিনকে না মেরে ফেলা হত তবে প্রকৃত ঘটনা পুলিশের মাধ্যমে অথবা সরাসরি তার মুখ থেকে দেশবাসী দ্রুত সময়েই শুনতে পারত। আইন কারো হাতে তুলে নেয়ার সুযোগ নেই। অপরিচিতি হলেই সন্দেহ করে কাউকে মারপিট করা যাবে না। এ ধরণের ভুল সিদ্ধান্তে নিজেও অপরাধী হয়ে যেতে পারেন। এতে যে কাউকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। এলাকা, পাড়া বা মহল্লায় অপরিচিত ব্যক্তিকে নিয়ে সন্দেহের সৃষ্টি হলে আগে তার সাথে কথা বলুন এবং তার পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হন। তারপর কোথাও কোন সমস্যা মনে হলে পুলিশকে সংবাদ দিন।

তিনি বলেন, পুলিশ উভয় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডে নেত্রকোণা মডেল থানায় দুটি পৃথক হত্যা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার নেত্রকোনায় সজীব মিয়া (৭) নামের এক শিশুর গলা কেটে হত্যার ঘটনায় বখাটে যুবক রবিন মিয়া গণপিটুনিতে নিহত হন। দুপুরে একটি ব্যাগে করে সজীবের কাটা মাথা নিয়ে মদপান করতে যায় রবিন। তার ব্যাগ থেকে তখন রক্ত গড়িয়ে পড়ছিল। এসময় হরিজন সম্প্রদায়ের লোকজনের সন্দেহ হয়। ব্যাগে কি আছে দেখতে চান তারা।

রবিন জানায়, তার ব্যাগে মাছে আছে। রবিনের কথায় বিশ্বাস না করে ব্যাগ খুলে তারা শিশু সজীবের কাটা মাথা দেখেন। ধরা পড়ে যাওয়ায় তাৎক্ষণিক দৌড়ে পালাতে চেষ্টা করে রবিন। বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে নিউটাউন পুকুরপাড় এলাকায় সজীবের কাটা মাথাসহ ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেত্রকোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT