চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী সংলাপ পেছাতে এবার বিজেপি’র আবেদন

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১১:৩৮ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার সংলাপে বসার কথা ছিলো বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি’র। কিন্তু এরই মধ্যে সংলাপের দিন পেছানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আন্দালিব রহমান পার্থ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দেয়া চিঠিতে বলেন, আমার মা অসুস্থ রয়েছেন। তাই সংলাপে বিজেপি’র জন্য নির্ধারিত সময় মায়ের চিকিৎসার জন্য আমাকে দেশের বাইরে থাকতে হবে।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

২৪ অাগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে বিজেপি’র আগেও দু’টি রাজনৈতিক দল সময় চেয়ে আবেদন করে। দল দু’টি হচ্ছে: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং ইসলামী ঐক্যজোট। তারাও সময় পেছানোর আবেদনে অসুস্থতার কথা উল্লেখ করে। এবার সেই তালিকায় যোগ হলো বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক দল বিজেপি।

গত ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এরপর ১৬ ও ১৭ আগস্ট নির্বাচন কমিশন আলোচনার জন্য আমন্ত্রণ জানায় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বদের।

সবশেষ ২৪ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলকে ডাকা হয়েছে সবার শেষে। ১৫ অক্টোবর বিএনপি এবং ১৮ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT