চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

আসছে একাদশ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে নৌকার অভিনব প্রচারণায় তুমুল ব্যস্ততায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী, নির্মাতা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।

সোমবার সকাল থেকেই একটি গাড়ী বহর করে ফেনী-৩ আসনে (দাগনভূঁঞা-সোনাগাজী) নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। রোকেয়া প্রাচী জানান, ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপি এই প্রচারণায় অংশ নেবেন তিনি। এর মধ্যেই সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু কর্মসূচি থাকবে বলেও জানান রোকেয়া প্রাচী।

তিনি বলেন, আমি সোনাগাজীর মেয়ে। এখানে নৌকার বিজয়ের জন্য কাজ করছি অনেকদিন ধরেই। এবার এলাকাবাসীর জন্য বিশেষ প্রচারণার ব্যবস্থা করছি। যা একেবারেই নতুন। আমার এই প্রচারণায় থাকছে দেশরত্ন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প। যে উন্নয়ন গত দশ বছরে দেখে আসছে। জনগণ প্রধানমন্ত্রীকে আবারো নৌকায় ভোট দিয়ে যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেন- এজন্যই আমার এই প্রচারণা।

রোকেয়া প্রাচী আরও বলেন, নৌকার প্রচারণার পাশাপাশি দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলায় বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবো। তবে এগুলোও নৌকার প্রচারণার অংশ হয়ে থাকবে।

অভিনয় ও নির্মাণের পাশাপাশি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রোকেয়া প্রাচী। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ফেনী-৩ আসনের প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন চাইবেন বলেও জনান।

এ প্রসঙ্গে নন্দিত এ অভিনেত্রী বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্ব করছি, নারী হিসেবে নারীদের প্রতিনিধিত্ব করছি, সংস্কৃতি কর্মী হিসেবে সংস্কৃতি অঙ্গনের মানুষদের প্রতিনিধিত্ব করি একই সঙ্গে শ্রমিক নেত্রী হিসেবে শ্রমিক ফেডারেশন ও তৃণমূলের শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব। ফেনী-৩ আসনের মানুষের জন্য এমপি হিসেবে কাজ করবো। আর যদি সে সুযোগ নাও পাই তারপরও কাজ করবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনমাটির ময়নারোকেয়া প্রাচীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

জুলাই ৯, ২০২৬

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT