চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে মানতে নারাজ বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

সংবিধান যাই বলুক, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে না নেয়ার অবস্থানেই বিএনপি।

শুধু তাই নয়, জামায়াতে ইসলামীকে সঙ্গে রাখার কথাও জানিয়েছেন দলটির মহাসচিব। প্রয়োজনে নতুন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের সঙ্গে নির্বাচনী জোটের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

চৌকাঠ পার করার অল্প দুরে দাঁড়ানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির পাড়ায় চলছে নতুন মেরুকরণের নানামুখি উদ্যোগ। তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করার জন্য তৈরী হচ্ছে নির্বাচন কমিশন।

সব ঠিক থাকলে সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে নির্বাচন। বিএনপির অবস্থান অবশ্য আগের মতোই: নির্বাচনের সময় সংসদ বহাল রাখা যাবে না। শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকতে পারবেন না বলেও দলীয় অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

প্রশ্নের উত্তরে তিনি জানালেন, সরকারবিরোধী আন্দোলনে জামায়াত তাদের মিত্র, তাই জামায়াত ছাড়ার প্রশ্ন অর্থহীন।

ডক্টর কামাল ও বি চৌধুরীর যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি এবং যুক্তফন্টের দাবি এক। তাই ভবিষ্যতে একসাথে চলতে কোনো বাধা নেই।

Reneta

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে বিএনপি। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে আসবে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ নির্বাচননির্বাচনবিএনপিমির্জা ফখরুলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT