চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন, সরকার গঠন এবং সংসদকেও প্রত্যাখ্যান করেছি: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
বিএনপি-মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ যেখানে ভোট দিতে পারেনি সেই নির্বাচন, সরকার গঠন এবং সংসদকেও আমরা প্রত্যাখ্যান করেছি।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণ পুরোপুরিভাবে যেটাকে বর্জন করেছে বলা যেতে পারে। জনগণ যে নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি, সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন নিয়ে মন্তব্য করাও তো হাস্যকর ছাড়া কিছু না।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের ১৬ কোটি মানুষের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার৷ এই জন্য যে, এটা কখনোই জনগণের ভোটে হয়নি৷ জনগণ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেনি।’

‘২০১৪ সালেও এই প্রেক্ষাপট ছিলো এবং এরপরও ৫ বছর তারা শাসন করেছে। আপনারাও কিছু করতে পারেননি, এখন কী করবেন’ – এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘পাকিস্তান থাকে নাই? থাকছে তো। বিভিন্ন জায়গায় থেকেছে তো। জনগণের সঙ্গে সম্পর্ক নাই৷ কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই। একটা কিছু না কিছু থাকতে হয়। তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নাই। আপনি এটা চিন্তা করেন না কেন যে, গোটা জাতি বঞ্চিত হয়ে গেছে। একবারও ভাবেন না, গোটা বাঙালি জাতির সঙ্গে আজকে প্রতারণা করল৷ একবারও আপনাদের মনের মধ্যে আবেগ আসে না, আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি যে চেতনার ভিত্তিতে, সেই চেতনাকে ধূলিস্যাৎ করে দিয়ে কিছু লোকের দখলদারিত্বের জন্য সরকার গঠন করেছে, দেশ পরিচালনার জন্য। আবার আপনারা রেফারেন্স টানবেন তা কি হয়?’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এখন যা করার তা করবে৷ জনগণের দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি৷ গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিবিএনপি-মির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT