চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ঝর-অপির ঘরে কন্যা সন্তানের জন্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

স্থপতি, চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম দম্পতি বাবা-মা হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হয় তাদের।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মূলত নতুন সন্তান ভূমিষ্টের পর নির্ঝর-অপি দম্পতিকে অভিনন্দন জানিয়ে ওই পোস্ট দেন চয়নিকা। যেখানে তিনি অপি করিমকে উদ্দেশ করে লেখেন, ‘বছরের শেষে দারুণ খবর! অপি, আজ তোমার দিন। খুব খুশি হয়েছে, তুমি মা হয়েছ আজ। কন্যা, মানে একজন জুনিয়র অপির জন্ম হলো।’

নির্মাতা, স্থপতি এনামুল করিমকে অভিনন্দন জানিয়ে ‘বিশ্বসুন্দরী’ ছবির এই নির্মাতা লেখেন, ‘বাবা মায়ের রাজকন্যা সুস্থ থাকুক, নিরাপদে থাকুক।’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘আহা!’ ছবির মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন এনামুল করিম নির্ঝর। প্রথম ছবির মধ্য দিয়েই শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পরিচালক এনামুল করিম নির্ঝর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ শ্রেষ্ঠ পরিচালক ২০০৭ অর্জন করেন। এছাড়াও ছবিটি মোট চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

এদিকে ‘মায়ার জঞ্জাল’ নামে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি দিয়ে দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন অপি করিম। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার ‘ফড়িং’ খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ছবিটির প্রযোজক যৌথভাবে ইন্দ্রনীল রায় চৌধুরী ও জসীম আহমেদ। এরইমধ্যে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরতে শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ বছরের শিশু কন্যা ধর্ষণঅপি করিমএনামুল করিম নির্ঝরকন্যাজসীম আহমেদমায়ার জঞ্জাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT