অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষ ও সুন্দর আগামী জাতীয় নির্বাচন দেশবাসীকে উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন নির্বাচন কমিশনাররা। প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া বেগম কবিতা খানম বলেছেন, দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সবার সহযোগিতা চান তারা।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এবং ৩ নির্বাচন কমিশনারের মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। আর কমিশনার শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
তার আগে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, সাবেক সচিব কে এম নুরুল হুদাসহ আরো ৪ নির্বাচন কমিশনারকে ৫ বছরের জন্য নিয়োগ দেন।
এর মধ্যে সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ নির্বাচন কমিশনের অধিনেই হবে আগামী জাতীয় নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন। তাই তারা এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, বলেন, এ নির্বাচন কমিশনার।
নতুন নির্বাচন কমিশনাররা, দেশের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব তাদের দেওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








