চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে পাল্টাবেন না সাকিব

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৭:৫৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

তাকে ঘিরে অনেক আশা ছিল। মুশফিকের সঙ্গে জুটি বেঁধে প্রতিদানও দিচ্ছিলেন। কিন্তু আবারো আক্ষেপের গল্প! হঠাৎ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে যেয়ে উইকেট উপহার দিয়ে আসা। সেঞ্চুরি হাতছাড়া করে ব্যক্তিগত ৮২ রানে সাজঘরে। গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের এমন শট আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তিনি সেই সমালোচনা সঙ্গী করেই বলছেন, নিজেকে পাল্টাবো না!

সাকিব সেটা চাইতেই পারেন। এভাবেই তো বিশ্বসেরার আসনে পৌঁছেছেন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে সেটাই বললেন। সহজাত খেলাটা ধরে রাখাতে দৃঢ় প্রত্যয়ী সাকিব জানান, ‘এটাই আমার স্বাভাবিক খেলা। আমি আমাকে পাল্টাবো না। সমালোচনা থাকবেই। কিন্তু আমি দলে অবদান রাখতে ভালোবাসি।’

হায়দরাবাদে তৃতীয়দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২২ রান। ৮১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিক, সঙ্গী মিরাজ ৫১ রানে। এদিন নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগারদের টপ অর্ডার। যাতে ঘাতক হয়ে উঠেছিলেন পেসার উমেশ যাদব।

ভারতীয় এই বোলারকে নিয়ে আলাদা করেই কথা বললেন সাকিব। কৃতিত্ব দিলেন দারুণ বল করার, ‘আমাদের কাজটা সহজ ছিল না। বিশেষ করে উমেশ ভালো করেছে। বল দুই দিকে মুভ করছিল। আমি আমার মত শট খেলেছি।’

সাকিব এদিন মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন। চাপের মধ্যে দুর্দান্ত কিছু শট খেলেন। দলকে কক্ষপথে রাখার চেষ্টা করেন। তবে নিজে শতক না পেলেও মুশফিকের কাছ থেকে সেটা প্রত্যাশা করছেন, ‘সেঞ্চুরি পেলে সেটা ভালোই হতো। মুশফিক এখনো আছে। মিরাজও ভালো করছে। দেখা যাক কী হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT