চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর আপিলে আসামীপক্ষের যুক্তি উপস্থাপন ৩০ নভেম্বর

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১:৩৫ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আপিল শুনানি ৮ ডিসেম্বর শেষ হবে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল। এই মামলায় আসামীপক্ষকে ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর এই তিন দিন এবং ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপনের জন্য সময় ঠিক করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা ষষ্ঠ মামলা এটি। আদালতে ছিলেন নিজামীর পক্ষের আইনজীবী এস এম শাজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী। পাবনার সাঁথিয়ায় গণহত্যা, ধূলাউড়ায় ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যাসহ ৪ অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রুমি হত্যাসহ ৪ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশও দেওয়া হয় নিজামীকে। রায় ঘোষণার ২৬ দিনের মাথায় আপিল করেছেন নিজামী।

আপিল শুনানিতে পেপারবুক থেকে আসামীপক্ষ সাক্ষীদের বক্তব্য উপস্থাপন শেষে রায় পড়া শুরু করতে চাইলে তার আর প্রয়োজন নেই বলে আপিল বিভাগ জানান। সেসসময় আপিলের যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে আদেশ দেন আদালত।

যুক্তি উপস্থাপন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,’ নভেম্বরের ৩০, ডিসেম্বরের ১,২ এই তিনদিন আসামী পক্ষকে তাদের যুক্তি উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন আদালত।  তাদের পর রাষ্ট্রপক্ষকে ৭ ডিসেম্বর একদিনে যুক্তি-তর্ক উপস্থাপনের সময় দিয়েছেন আদালত। এরপর এই যুক্তি নিয়ে আসামী পক্ষের কোনো জবাব থাকলে তা পরদিন ৮ ডিসেম্বর করতে বলেছেন আদালত’।

Reneta

নিজামীর পক্ষে করা আপিল শুনানী কবে নাগাদ শেষ হতে পারে এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,’ চলমান প্রক্রিয়া কোনোরকম ব্যহত না হলে আশা করা যায় ৮ তারিখের ভেতরেই মামলার শুনানি শেষ হবে’। 

এর আগে জামায়াত নেতা মুজাহিদের মামলায় আপিল শুনানির ২০ দিন এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আপিল শুনানির ২৩ দিনের মাথায় রায় ঘোষণা করেছিলেন আপিল বিভাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামীমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT