চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের দু’দিন পর পিএইচডি গবেষক এনামুল উদ্ধার

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৫১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহরণের দু’দিন পর পিএইচডি গবেষক এনামুল হককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‘অপহরণের শিকার’ এনামুল হক বর্তমানে উত্তরার র‌্যাব-১ এর হেফাজতে আছে।

শনিবার বিকেল সোয়া তিনটায় এনামুলের বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা জানতে পেয়েছি র‌্যাবের একটি আভিযানিক দল এনামুলকে উদ্ধার করেছে, আমরা তার পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছি।

এরপরই এনামুলের বড় ভাই কামরুজ্জামান মাসুদ মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে জানান: দুপুররের দিকে দক্ষিণখান থানা থেকে জানানো হয় এনামুলকে র‌্যাব উদ্ধার করেছে। আপনারা র‌্যাব-১ অফিসে যোগাযোগ করুন। আমরা বর্তমানে উত্তরার র‌্যাব-১ কার্যালয়ের কাছাকাছি আছি।

এর আগে বুধবার রাতে আশকোনার একটি বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ মেলেনি। এনামুলের দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা ছিল।

এনামুলের বাড়ি পাবনায়। তার বাবার নাম ফজলুল হক। এক পুত্র সন্তানের বাবা এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।

Reneta

পরিবার ও স্বজনরা জানান, গত ২২ অক্টোবর এক মাসের ছুটিতে বাংলাদেশে আসেন মনি। গত বুধবার রাত ১টার দিকে তার কোরিয়া যাওয়ার কথা। বুধবার সকালে শ্বশুরবাড়ি টাঙ্গাইল থেকে ঢাকায় এসে আশকোনায় এক বন্ধুর বাসায় ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর বাসা থেকে বেড়িয়ে রিক্সাযোগে বিমানবন্দরের দিকে রওয়ানা হয়। রাত ১১টা পর্যন্ত মোবাইলে বন্ধুদের সাথে তার কথা হয়। কিন্তু ১১টার পরে মোবাইল ফোন বন্ধ পেলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরদিন বৃহস্পতিবার গভীর রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে আসে ফোন। শুক্রবার ভোর ৬টার মধ্যে দেড় লাখ টাকা দাবি করা হয়। তার পরিবার কথিত অপহরণকারীদের দেয়া নম্বরে এক লাখ টাকা পাঠিয়েও তাকে ফেরত পায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণএনামুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT