চোট পেয়ে নিউজিল্যান্ড প্রস্তুতি ক্যাম্প থেকে ছিটকে পড়া মোহাম্মদ শহীদের জায়গায় দলে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন। এ তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এর আগে, চলতি বিপিএল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে পেসার মোহাম্মদ শহীদ চোট পেয়ে বিপিএল থেকে ছিটকে পড়েন।
গত ২৬ নভেম্বর গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় চার বাঁচাতে গিয়ে চোট পান ঢাকা ডায়নামাইটসের পেসার শহীদ। গত রোববার বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে শহীদকে। দুই তিন দিনের মধ্যে আবার রিভিউ করে পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আফগানিস্তান সিরিজের মাঝপথে ফিটনেসের অভাবে বাদ পড়েছিলেন রুবেল। নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাকা ২২ জনের প্রাথমিক দলেও ডাক পাননি। কিন্তু বিপিএলেই নিজের ফিটনেস প্রমাণ করেছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে। সবচেয়ে বড় কথা, আবারও দেখা মিলেছে গতির ঝড় তোলা রুবেলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন পেসার রুবেল। যদিও শহীদের চোটের পর থেকে রুবেল হোসেনের নামই ঘুরে ফিরে আসছিল।কারণ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আর তার পারফরম্যান্সে রংপুর রাইডার্স চলতি আসরে পঞ্চম স্থান অর্জন করেছে।
প্রস্তুতি ক্যাম্পের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দার।
স্ট্যান্ড বাই: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।








