চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে সিরিজ ড্র করে ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

যে উজ্জীবিত বাংলাদেশকে দেখা গিয়েছিল মাউন্ট মঙ্গানুই টেস্টের শুরু থেকেই, সেই দলটি ক্রাইস্টচার্চ গিয়ে ছন্দ হারিয়ে ফেলল। নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে ফিরছে মুমিনুল হকের দল।

তিন দিনে শেষ হওয়া ম্যাচে প্রাপ্তি লিটন দাসের সেঞ্চুরি। ডানহাতি ব্যাটার করেছেন ১০২ রান। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ২৭৮ রানে। জেমিসন ৪টি ও ওয়াগনার নেন ৩টি উইকেট।

হ্যাগলি ওভালে টম ল্যাথামের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৫২১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১২৬ রানে। ৩৯৫ রানে পিছিয়ে থেকে ফলোঅন করে টাইগাররা।

হারের ব্যবধান কমানোর লড়াইয়ে খুব খারাপ করেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আক্ষেপও বাড়িয়েছে। ইস্, প্রথম ইনিংসটা যদি আরেকটু লম্বা হতো।

ওয়ানডে স্টাইলে খেলেছেন লিটন। ক্যারিয়ারের ২৬তম টেস্টে প্রথম সেঞ্চুরি পাওয়া ব্যাটারকে দ্বিতীয় সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হল আর দুই টেস্ট। হ্যাগলি ওভালে তিনি ১১৪ বলে ১০২ রানের ইনিংসটি সাজান ১৪টি চার ও এক ছক্কায়।

প্রায় চারশ রানে পিছিয়ে থেকে শুরু করা দিনের প্রথম সেশনে দুই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে হারায় ৩ উইকেট। শেষ সেশনে বাকি ৫ উইকেট।

Reneta

ইবাদত হোসেনকে ফিরিয়ে ম্যাচের শেষ পেরেকটি টোকেন রস টেলর। ক্যারিয়ারের শেষ টেস্টটি স্মরণীয় করে রাখেন টপঅর্ডার ব্যাটার।

বাংলাদেশের শুরুর চার ব্যাটারই থিতু হয়ে আউট হন। সাদমান ইসলাম ২০, নাজমুল হোসেন শান্ত ২৯, নাঈম শেখ ২৪, মুমিনুল হক ৩৭ করে যান।

প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র ফিফটি করা ইয়াসির আলি ২ রানে আউট হন। ১২৮ রানে ৫ উইকেট হারানোর পর লিটন ও নুরুল হাসান সোহানের মধ্যে গড়ে ওঠে দারুণ এক জুটি। ৩৬ রান করে সোহান ফিরলে ভাঙে ১০১ রানের ষষ্ঠ উইকেট জুটি।

মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছিলেন লিটনকে সঙ্গ দিতে। ৩০ বলে ৩ রান করে ফেরার পর দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশ।

তিন দিনে টেস্ট শেষ হয়ে গেলেও বাংলাদেশ ফিরবে আগের নির্ধারিত ফ্লাইটেই। ১৫ জানুয়ারি ঢাকা ফেরার কথা মুমিনুল হকের দলের। ২১ জানুয়ারি শুরু হবে বিপিএলের অষ্টম আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুললিটনলিড স্পোর্টসস্পোর্টস নুরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT