চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যের প্রথম কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। ক্রাইস্টচার্চে পৌঁছার পর বৃহস্পতিবার তামিম-মুশফিকদের প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ। প্রায় ১৫ ঘণ্টার যাত্রা শেষে বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছান মোস্তাফিজ-সৌম্যরা।

ক্রাইস্টচার্চেই ৭ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ দলকে। কোয়ারেন্টাইনে থেকে তিনবার পরীক্ষা দিতে হবে। সেটির প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌‘বৃহস্পতিবার সফরে থাকা সকলের করোনা নমুনা নেয়া হয়েছিল। শুক্রবার প্রথম পর্যায়ের নমুনা পরীক্ষার রেজাল্ট দেয়া হয়েছে। সবাই নেগেটিভ।’

কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে মিরাজ-মাহমুদউল্লাহদের। এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ডানেডিনে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টুয়েন্টি নেপিয়ারে, ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সতামিমতাসকিনবাংলাদেশ ক্রিকেট দলমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT