চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে তিন লাফে র‍্যাঙ্কিংয়ের ৭’এ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন টি-টুয়েন্টি সংগ্রহ ৬০ রানে গুঁড়িয়ে দেয়ার পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। একেবারে তিন লাফে আইসিসি টেবিলের ১০ থেকে ৭-এ উঠে গেছে টিম টাইগার্স।

শুক্রবার পাঁচ টি-টুয়েন্টির সিরিজে দ্বিতীয় ম্যাচে নামবে টাইগাররা। বুধবার প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরেরদিন আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে মিলল উন্নতির খবর।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিউই সিরিজের ঠিক আগের ওই সাফল্য লাল-সবুজদের ছোট ফরম্যাটের ক্রিকেটে তুলে দেয় র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে।

অজিদের সিরিজে হারানোর পর বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ছিল ২৩৪। কিউইদের প্রথম ম্যাচে হারানোয় সেটি পৌঁছে গেছে ২৩৮ পয়েন্টে। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের উপরে অস্ট্রেলিয়া।

পাঁচে থাকা সাউথ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৬। আর চারে নিউজিল্যান্ড ২৬০ পয়েন্টে। এই ফরম্যাটের শীর্ষ দল ইংল্যান্ড, যাদের পাশে ২৭৮ পয়েন্ট।

বাংলাদেশ যদি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টিতে জিততে পারে, তাতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় যেমন নিশ্চিত হবে, সঙ্গে র‍্যাঙ্কিংয়েও মিলবে আরও লম্বা লাফ। উঠে যাবে অজিদের উপরে, র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, পয়েন্ট হবে ২৪৪।

Reneta

অজিদের টপকে যাওয়া সম্ভব দ্বিতীয় ম্যাচে জিতলেই। আর তাদের তাসমান সাগরপাড়ের প্রতিবেশী কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে টাইগাররা উঠে যাবে র‍্যাঙ্কিংয়ের পাঁচে, রেটিং পয়েন্ট হবে ২৪৬।

যদি ৪-১ ব্যবধানে সিরিজ জিতে যায় বাংলাদেশ, তখন ছয়ে থাকবে, সাউথ আফ্রিকার চেয়ে ১ রেটিং পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা, রেটিং হবে ২৪৫। আর যদি ৩-২এ সিরিজ জিততে পারেন মাহমুদউল্লাহরা, তাতেও ১ রেটিং পয়েন্টে এগিয়ে অস্ট্রেলিয়ার উপরে ছয়েই থাকবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসুমমাহমুদউল্লাহমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টসল্যাথামসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT