চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পায় ইংলিশরা।

সেমিফাইনালের আক্ষেপ যেনো পিছু ছাড়ছে না কিউইদের। ২০০৭’র পর এবারও সেমিফাইনাল খেলে বিদায় নিতে হলো কেন উইলিয়ামসনের দলের। অন্যদিকে ২০১০ সালের পর এবারও সেমিফাইনাল খেলে ফাইনালে পৌঁছালো ইংল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নেমে, শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি কিউইদের। স্কোর বোর্ডে ১৭ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন মার্টিন গাপটিল। তৃতীয় ওভারের শুরুতেই গাপটিলকে ফিরিয়ে ইংলিশদের প্রথম সাফল্য এনে দেন ডেভিড ওয়ালি। বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গাপটিল। তার বিদায়ে ক্রিজে আসেন কলিন মুনরো।

Banglabid

মুনরো-উইলিয়ামসন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। তাদের জুটিতে থেকে যোগ হয় ৭৬ রান। এরপরই ফিরে যান উইলিয়ামসন। মঈন আলীর শিকার হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩২ রান।

উইলিয়ামসনের ১৬ রান পরই অর্ধশত থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ফেরেন কলিন মুনরো। লিয়াম প্লাঁকেটের বলে তিনি মঈন আলীর হাতে ক্যাচ দেন।

১৭তম ওভারে রস টেলরকে ফিরিয়ে কিউইদের রানের চাকা টেনে ধরেন ক্রিস জর্ডান। অফ সাইডে তিনি মরগানের হাতে ক্যাচ দেন। স্কোর বোর্ডে রান তখন ১৩৪।  শেষ দিকে আর কোন ব্যাটসম্যানের ব্যাট না হাসলে  নির্ধারীত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে কিউইদের ইনিংস। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পান বেন স্টোকস।

Reneta

কিউইদের ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিলো ইংলিশদের। জেসন রয় এবং অ্যালেক্স হেলসের ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেন ৮২ রান।

এরপর ১৯ বলে ২০ রান করে হেলস ফিরে গেলেও অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা রয় ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন। শেষ পর্যন্ত ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৭৮ রান করে আউট হন জেসন রয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT