সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে অভিনয় করে প্রসংশার শীর্ষে এখন রণবীর কাপুর। ছবি দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন বলিউডের সবচেয়ে বেশি উপাজর্নকারী সিনেমা অভিনেতার তালিকায়।
বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। সেখান রণবীর ছাড়াও আরো রয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও আলিয়া ভাট। এই প্রথম বলিউড মেগাস্টার সঙ্গে অমিতাভ বচ্চন জুটি বেঁধে কাজ করছেন রণবীর।
‘ব্রহ্মাস্ত্র’তে একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে অমিতাভ-রণবীরের। আর তাইতো শুটিং থেকে যখনই বিরতি পান দু’জনে মিলে বেড়িয়ে পড়েন নিউইয়র্ক সিটি ঘুরতে।
রোববার (২২ জুলাই) ভোরে টুইটারে রণবীরের সঙ্গে তোলা দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন অমিতাভ। ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘নিউইয়র্কের পথে হাঁটাহাটি।’
ছবিগুলোতে বেশ হাস্যোজ্জল দেখা যাচ্ছিল বলিউডের দুই প্রজন্মের দুই সুপারস্টারকে!







