চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বন্দুকধারীর হামলায় হতাহত-নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১১ জন।

ব্রুকলিনের ব্রাউনসভিল রিক্রিয়েশন সেন্টারে শনিবার এ হামলার ঘটনা ঘটে। বন্দুক হামলায় আহতদের ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ব্রুকলিন দমকল বিভাগের মুখপাত্র।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নিহত ৩৮ বছর বয়সে ব্যক্তির মাথায় গুলি লেগেছে বলে নিউইয়র্ক সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গুলি লাগার পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহতের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করেনি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা গেছে, এ ঘটনার পর পুলিশ পুরো এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে দিচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যেতেও দেখা গেছে স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে।

ব্রাউনসভিল এলাকায় বন্দুক হামলা ও গোলাগুলির অতীত রয়েছে। তবে সম্প্রতি এ ধরনের সহিংসতার ঘটনা অনেক কম।

Reneta

শনিবারের হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের সিনেটর রক্স্যান জে. পারসড। ব্রাউনসভিল তার ক্ষমতাধীন নির্বাচনী এলাকার অন্তর্গত। তিনি বলেন, ‘আমরা আবারও শোকাহত। আমাদের সবারই সহিংসতার সব ধরনের ভয় থেকে মুক্তভাবে খোলা জায়গায় আনন্দ বিনোদনের সুযোগ থাকা উচিত।’

‘নিজ নিজ সমাজকে সম্মানের চোখে দেখুন। আমরা এই সহিংসতার যোগ্য নই,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোতায়েন হচ্ছে ১৮ হাজারেরও বেশি পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য

জুন ২২, ২০২৬

বেকারদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের দাবি নূসরাত তাবাসুমের

জুন ২২, ২০২৬

অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্রায়ন: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬

ফুটবল নিয়ে মেতেছিলেন সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারা দেশে আবারও ভূমিকম্প

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT