চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক বিস্ফোরণে বাংলাদেশি আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
নিউইয়র্কের বাস টার্মিনালের বোমা হামলায় বাংলাদেশি

নিউইয়র্কের বাস টার্মিনালের বোমা হামলায় বাংলাদেশি

নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেছে সিবিএস রেডিও। সোমবার সকালে সাতটা ১৯ মিনিটের ব্যস্ত সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে হামলাকারীসহ আরও দুইজন আহত হয়।

সিবিএস রেডিও এর প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া ব্যক্তির কাছে পাওয়া এক ফটো আইডিতে জানা গেছে তার নাম আকাইদ উল্লাহ। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরণের ডিভাইস উদ্ধার করা হয়। তার বয়স ২০ বছর। জাতীয়তা বাংলাদেশী। ব্রুকলিনের বাসিন্দা তিনি। অসাবধনতার কারণে তার কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন এবং পাশের বেল্লেভু হাসাপাতালে যান।

সেখান থেকে সহকর্মী সে গালাঘের এবং এন্থনি ম্যানফ্রেডিকে সঙ্গে নিয়ে পোর্ট অথরিটি পুলিশ অফিসার জ্যাক কলিন্স বন্দুক দিয়ে ঘিরে ধরে আকাইদকে গ্রেফতার করেন। বিস্ফোরণে ছোট ডিভাইসের ভিতর থেকে তার বেরিয়ে ছিল।

পুলিশ ধারণা করছে ডিভাইসটিতে গোলযোগ সৃষ্টি হওয়ায় বোমার বিস্ফোরণ ঘটে। এটি কোন সংগঠিত সন্ত্রাসী হামলার অংশ বা নিছক দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

শুধু সিবিএস নয়, সিএনএন, বিবিসি, দ্যা নিউইয়র্ক পোস্টসহ আরও কয়েকটি গণমাধ্যমের খবরেও প্রায় একই তথ্য জানানো হয়েছে। সোমবার সকালের এই বিস্ফোরণে এখন পর্যন্ত চারজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরণের পর এক টুইট বার্তায় ৮নং এভিনিউয়ের ৪২নং স্ট্রিট ঘটনাস্থল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এরপর তাৎক্ষণিকভাবে টাইম স্কয়ারের এ, সি ও ই রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়।

Reneta

ঘটনাস্থলের চারপাশের সব রাস্তা ফাঁকা করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগেই এই দুর্ঘটনা ঘটলো।

পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে প্রতিদিন নিউইয়র্ক থেকে নিউজার্সি পর্যন্ত বিভিন্ন বাস যাত্রী পরিবহন করে। এ ছাড়া গ্রেহাউন্ড ও পিটারপ্যানের মতো দূরবর্তী স্থানগুলোয় যাত্রী পরিবহনকারী বাসগুলোও এখান থেকেই ছেড়ে যায়। গড়ে প্রতি দিন এই বাস টার্মিনাল দিয়ে আড়াই লাখ যাত্রী যাতায়াত করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে এক টুইটে বলেছেন, এ ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। নিউইয়র্কের সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেছেন, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। বিস্ফোরণ সঠিকভাবে হয়নি, নাকি এটি ঠিকমতো কাজ করেনি-তা তদন্ত করতে দেখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইমস স্কয়ারনিউইয়র্ক বিস্ফোরণনিউইয়র্কে বিস্ফোরণযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬

‘মরদেহের মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT