চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক টাইমসে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং কেলেঙ্কারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের প্রসঙ্গ টেনে দেশের সরকারি ব্যাংকগুলোর বড় বড় ‘পুকুর চুরি’র কেলেঙ্কারিগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন জোসেফ আলচিন নামের এক ফ্রিল্যান্স সাংবাদিক। একসময় বাংলাদেশে কাজ করে যাওয়া এই সাংবাদিকের লেখা প্রকাশিত হয়েছে প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসে।

যেখানে উঠে এসেছে সোনালি ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে বেসিক ব্যাংক দুর্নীতি এবং হাজার কোটি টাকার খেলাপি ঋণের কথা।

লেখার শুরুতেই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংকে ‘ইতিহাসের অন্যতম বড় অর্থ লোপাট’ বলার সমালোচনা করেন তিনি। পত্রিকাটির ‘মতামত’ বিভাগে বাংলাদেশের ব্যাংকিং খাতের হাজার-হাজার কোটি টাকা লোপাটের কালো অধ্যায়গুলো এবং সেগুলোর পেছনের কারণ তুলে ধরেছেন ফ্রিল্যান্সার জোসেফ আলচিন। 

তার মতে বাংলাদেশের সোনালি ব্যাংক, বেসিক ব্যাংক, প্রভাবশালীদের খেলাপি ঋণের কাছে সাইবার হ্যাকিং করে ১’শ ১ মিলিয়ন ডলার লুটের ঘটনা তেমন কিছু নয়। সোনালি ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারিকে বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে বর্ণনা করেছেন জোসেফ। ৪’শ ৫৪ মিলিয়ন ডলারের সেই কেলেঙ্কারির হোতা হলমার্ক গ্রুপের তানভীর মাহমুদ এবং সোনালি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার একেএম আজিজুর রহমানের যোগসাজোশের সেই চাঞ্চল্যকর লুটপাট তুলে ধরেছেন তিনি।

ছয়টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ঋণ দেয়ার বেহাল দশা এবং প্রভাবশালীদের রাজনৈতিক পরিচয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়ার কথাও উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগের লেখাটিতে। বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক ফাহমিদা খাতুনের বরাত দিয়ে দেশের আর্থিকখাতে অনিয়মের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে সেখানে।

সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় জনতা ব্যাংকের বোর্ড সদস্য ছিলেন ফাহমিদা খাতুন। তিনি জোসেফকে জানান, বাংলাদেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নেয়ার প্রবণতা এবং বিপুল টাকা আত্মসাতের কথা।

Reneta

এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে জোসেফের লেখায় বাংলাদেশের ধন্যাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের প্রসঙ্গও এসেছে। সেখানে উইকিলিকিস-এর তথ্য তুলে ধরে সালমান এফ রহমানকে বলা হয়েছে ‘বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি’।

অবশ্য এ প্রসঙ্গে সালমান এফ রহমানের বক্তব্যও তুলে ধরা হয়েছে মতামত বিভাগের লেখাটিতে।

এসব অনিয়ম-কেলেঙ্কারিকে প্রশ্রয় দেয়ার প্রবণতায় বাংলাদেশের বেসিক ব্যাংক থেকেও ৫’শ ৬৫ মিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ খোয়া গেছে বলে লিখেছেন জোসেফ।

এইসব আর্থিক দুর্নীতি এবং ভবিষ্যৎ কেলেঙ্কারি ঠেকাতে বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিকখাতে প্রয়োজনীয় সংস্কার আনার সুপারিশ তুলে ধরা হয়েছে নিউইয়র্ক টাইমসের এই মতামত লেখায়। বিপুল টাকার মালিকদের কাছ থেকে রাষ্ট্রীয় পাওনা বুঝে নিতে কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করা উচিৎ বলেও মতামত দিয়েছেন জোসেফ আলচিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংক কেলেঙ্কারিহলমার্ক কেলেঙ্কারি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT