চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইর্য়কে আক্কাস মাহমুদের বিয়ের ছবি প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
নিউইয়র্কে আক্কাস মাহমুদের বিয়ের ছবি প্রদর্শনী উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়েডিং কালারস বাই আক্কাস মাহমুদ’ শিরোনামে নিউইর্য়কে বর্ণাঢ্য উদ্বোধন হলো বিয়ের ছবি নিয়ে আক্কাস মাহমুদের আলোকচিত্র প্রদর্শনী।

রোববার বিকেল ৫টায় জামাইকার স্টার হলে বিপুল সংখ্যক আলোকচিত্রমোদী দর্শকের উপস্হিতিতে ‘ওয়েডিং কালারস বাই আক্কাস মাহমুদ’ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করে বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরন বলেন, বাংলাদেশের যে ক’জন আধুনিক ফটোগ্রাফিতে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন তাদের অন্যতম জনাব আক্কাস মাহমুদ। তার এইসব নির্বাচিত আলোকচিত্রের প্রদর্শনী নিশ্চয়ই নতুন দিগন্তের সূচনা করবে। তিনি আশা করেন অন্যান্য মহাদেশে বসবাসরত প্রবাসীরাও জনাব আক্কাস মাহমুদের এইসব চমৎকার কাজ দেখার সুযোগ পাবেন। বাঙালি অধ্যুষিত জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে আয়োজিত এই অত্যন্ত বর্ণিল প্রদর্শনী প্রবাসীদের জন্যে ছিলো এক বিশেষ আকর্ষণ। বাংলাদেশ ক্রিকেটের মতোই ফটোগ্রাফিতে যে কতো এগিয়ে গেছে তা অনেকে উপলব্ধি করেছেন এই অসাধারন প্রদর্শনীতে এসে। বিয়ের ছবি যে কতো শৈল্পিক এবং বর্ণময় হতে পারে তার জলন্ত প্রমাণ ফুটে উঠেছে দেশের খ্যাতিমান আলোকচিত্র শিল্পী আক্কাস মাহমুদের প্রতিটি ছবিতে।

জনাব কিরন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অনুষ্ঠান কেন্দ্রে প্রবেশ করে অনেকেই চমকিত হয়েছেন, মনে হয়েছে ঘুরে ঘুরে দেখছেন কোন বিরাট গ্যালারিতে আয়োজিত এক বিশেষ প্রদর্শনী। আক্কাস মাহমুদের কয়েক যুগের বন্ধু এবং কৃতি আলোকচিত্র শিল্পী ওবায়দুল্লাহ মামুন তার আন্তরিকতা এবং শৈল্পিক দৃষ্টি দিয়ে এই বিশেষ প্রদর্শনীর কিউরেটরের দায়িত্বপালন করেন এবং তাকে সার্বিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসের আরেকজন খ্যাতিমান ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।

এসময় আক্কাস মাহমুদের ‘ওয়েডিং কালারস’ দেখতে ভীড় করেন প্রবাসের সেরা সুন্দরী এবং সংস্কৃতিসেবীরা। এর ব্যাপক প্রচার ও আমন্ত্রনে তাকে বিশেষ সহযোগিতা করেন সাংবাদিক ও জনপ্রিয় লেখক মনিজা রহমান ও কবি মাকসুদা আহমেদ। বাংলাদেশের আরেক আন্তর্জাতিক ফটো সাংবাদিক ,ও এএফপি’র উত্তর আমেরিকার উর্ধ্বতন প্রতিনিধি জুয়েল সামাদ,গোধূলি খান, লেখক আহমাদ মাঝহার, ফাহিম রেজা নূর, খ্যাতিমান অভিনেত্রী লুতফুন নাহার লতা , আনোয়ার শাহাদাতসহ আরও অনেক বিশিষ্টজনের উপস্থিতি প্রদর্শনীকে আলোকিত করেছে। অতিথিরা আককাস মাহমুদ এর ছবির ভূয়সী প্রশংসা করেন। নিউইর্য়কে ওয়েডিং কালারসের আমেরিকা শাখার অফিসেরও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।অনুষ্ঠানে দুইটি ইভেন্টের বুকিং এর চুক্তিও সম্পাদন করা হয়।

এসময় বিশিষ্ট আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক ও লেখক ডা: সজল আশফাক, সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম, প্রবাসী চিকিৎসক ও মানবধিকার কর্মী ড: টমাস দুলু রয়, সিনিয়র ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT