চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে স্ত্রীসহ করোনায় আক্রান্ত কাজী মারুফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
বিনোদন
A A

নিউ ইয়র্কে স্ত্রীসহ মারণব্যাধী করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘ইতিহাস’ খ্যাত অভিনেতা কাজী মারুফ। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত।

শনিবার রাত সোয়া দশটার দিকে মুঠোফোনে কাজী হায়াত বলেন, আমার ছেলে তার স্ত্রীসহ দীর্ঘদিন ধরেই নিউ ইয়র্কে আছেন। আপনারা সবাই জানেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সেখানকার অবস্থা খুব নাজুক। এই শহরে করোনায় আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে মারুফের জ্বর, গলা ব্যথাসহ করোনার সকল উপসর্গ দেখা দিয়েছে।

এই নির্মাতা বলেন, মারুফের আগে শুক্রবার (২৭ মার্চ) থেকে তার স্ত্রীর অবস্থা বেশি খারাপ। প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, প্রচুর ডায়েরিয়া তার। তারা দুজন ই এখন দুটি আলাদা রুমে আইসোলেশনে আছেন। তাদের দুটি বাচ্চা আছে। করোনা যেহেতু ছোঁয়াচে একটি রোগ, তাই বাচ্চারা তাদের মামার সাথে অন্য আরেকটি রুমে আছেন।

করোনা বিস্তার রোধে বহু আগেই নিউ ইয়র্ক শহর লকডাউন করা হয়েছে। তবু এরমধ্যে পরশু বাজারে গিয়েছিলেন মারুফের স্ত্রী। ধারণা করা হচ্ছে, বাজারে যাওয়ার ফলেই করোনাভাইরাসটি বহন করেন তিনি। কারণ এরপর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে।-এমন আশঙ্কা কাজী হায়াতের।

শনিবার সন্ধ্যার পর মারুফের সঙ্গে কথা হয়েছে বাবা কাজী হায়াতের। তিনি বলেন, মারুফ আমাকে জানালো, তার অবস্থা এখনও খুব খারাপ হয়নি। তিন চার দিন পর্যবেক্ষণে থাকলে বিষয়টি পুরোপুরি বোঝা যাবে। এমন অবস্থায় তো আসলে কারো কিছু করার নেই। তাই সকল ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চাই। যেন মারুফ ও তার স্ত্রী করোনা মোকাবেলা করে সুস্থ হয়ে উঠেন।

এখন পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ১২ হাজার ৫৬০ জন। আর মৃত্যু হয়েছে ১৮৭৮ জনের। এরমধ্যে নিউ ইয়র্কের অবস্থা ভয়াবহ। এই শহরে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৭২৮ জনের।

Reneta

গত ২৪ ঘন্টায় নিউ ইয়র্কে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬ জন, আর মৃত্যু হয়েছে ১২২ জনের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাসকরোনাকরোনাভাইরাসকাজী মারুফনিউ ইয়র্কলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT