চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃসন্দেহে এটি দারুণ উদ্যোগ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকের (প্রবাসীসহ) জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার চিন্তা করছে সরকার। শিগগিরই এ ব্যাপারে আইন ও বিধি প্রণয়ন এবং আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনশন বিষয়ক ঘোষণা দেওয়ার পরেই এই উদ্যোগ বাস্তবের মুখ দেখছে। ২০০৮ সালের নির্বাচনের আগে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার ব্যাপারে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল আওয়ামী লীগ।

দেশের মানুষের গড় আয়ু বাড়ছে। একান্নবর্তী পরিবারব্যবস্থা ক্রমেই বিলুপ্তির পথে। এমন বাস্তবতায় বার্ধক্যের দুর্দশা এড়াতে শক্তিশালী পেনশন–ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে।

এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে দ্বৈত উত্তরণের সময়ে আছে। এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রয়োজন আছে। উন্নত সামাজিক কল্যাণ ও অর্থনৈতিকভাবে নিরাপদ জীবনের জন্য নাগরিকদের প্রত্যাশা বাড়ছে। সার্বিক বিবেচনায় পেনশন ব্যবস্থা দারুণ ইতিবাচক একটি উদ্যোগ।

পেনশন ব্যবস্থার পদ্ধতি সম্পর্কে অর্থমন্ত্রী সরকারের পরিকল্পনা জানিয়েছেন। পেনশন ব্যবস্থার আওতায় গঠিত তহবিলে যারা যে পরিমাণ চাঁদা দেবেন, ওই তহবিলে একই পরিমাণ চাঁদা সরকারও দেবে। এটি ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। পেনশন তহবিল বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে এই কর্তৃপক্ষ। বিনিয়োগ থেকে যে মুনাফা আসবে, তা পেনশনধারীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।

বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে পেনশন কার্যক্রম চালায়, সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়নে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগুলো অনুসরণ করা দরকার। সেইসঙ্গে দেশের মানুষের সামর্থ্য এবং প্রয়োজনকেও মাথায় রাখা খুবই জরুরি। যাতে করে সরকারের গৃহিত এই পদক্ষেপ সত্যই মানুষের কল্যাণে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেনশনপেনশন স্কিমসম্পাদকীয়সর্বজনীন পেনশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT