চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়েক রাজ্জাকের পরিবারে উৎকণ্ঠা

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
৫:৫৪ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বিজিবি সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তুলে নিয়ে যাওয়ার ৫ দিন পেরোলেও তাকে এখনও ফেরত না দেওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে আব্দুর রাজ্জাকের পরিবার।

নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ীতে আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ীতে এখন কেবলই কান্নার রোল। ক্ষণে ক্ষণে ম‍ূর্ছা যাচ্ছেন আর সন্তানকে না পাওয়ার বেদনায় ডুকরে কেঁদে উঠছেন রাজ্জাকের মা বুলবুলি বেগম।

ইন্টারনেটে বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকের হাতকড়া পরানো ছবি দেখে অন্তঃস্বত্বা স্ত্রী আসমা বেগম জ্ঞান হারিয়ে ফেলছেন বার বার। দ্রুত রাজ্জাককে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তারা।

রাজ্জাকের বাবা তোফাজ্জ্বল হোসেন অভিযোগ করেন, গত ৫ দিনেও বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি।

তিনি বলেন, ছেলের সাথে মঙ্গলবার কথা হয়েছে। বুধবার শুনলাম আমার ছেলে বর্ডারে ডিউটি করতে গিয়ে অন্য বাহিনীর হাতে ধরা পড়েছে। দুই দিন পরে তার ছবি ইন্টারনেটে দেখেছি। এখন সরকারের কাছে একটাই দাবি, আমার ছেলেটাকে আমি সুস্থভাবে ফেরত চাই।

রাজ্জাকের স্ত্রী বলেন, স্বামীকে মিয়ানমারের বিজিপি ধরে নিয়ে গেছে, সেই খবর আমাদের ক্যাম্প থেকে কেউ জানায়নি। সরকার থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি চাই সরকার যেনো দ্রুত পদক্ষেপ নিয়ে আমার স্বামীকে সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেয়।

Reneta

পুলিশ জানিয়েছে, বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকের পরিবার এবং বিজিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, তারা মিয়ানমারে আটক বিজিবি সদস্যের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন। তার উদ্ধার সংক্রান্ত কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে পরিবারকে জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মিয়ানমারবিজিপিবিজিবিমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT