চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকার ক্ষোভ, তিন সিনেমা করলেও সদস্যপদ পাননি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ‘গঠনতন্ত্রে রয়েছে ৫ টি মুক্তিপ্রাপ্ত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলে তিনি সমিতির সদস্যপদ ও ভোটাধিকার পাবেন’। তবে অনেকেই দুটি কিংবা একটি সিনেমা মুক্তির পরেও সদস্যপদ দিয়ে ভোটাধিকার দেয়া হয়েছে।

কিন্তু চিত্রনায়িকা অধরা খানের দাবি, তিনটি সিনেমার নায়িকা হয়েও তাকে সদস্যপদ দেয়া হয়নি। ২৮ জানুয়ারি (শুক্রবার) চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। বরাবরের মতো এবারও দুটি প্যানেল প্রতিযোগিতা করছে।

বৃহস্পতিবার সকালে ক্ষোভ ঝেড়ে অধরা খান তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমারও নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। সমিতির চলমান কমিটি কর্তৃক জেনেছিলাম এবার আমিও ভোটার! ভোটার লিস্ট যখন প্রকাশিত হলো সেখানে আমার নাম নেই। উল্লেখযোগ্য চরিত্রে আমার অভিনীত তিন ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও আমাকে ভোটাধিকার দেয়া হয়নি।

কেন করা হয়েছে, কোন কারণে করা হয়েছে কিংবা কারা করেছে সেটা নিয়ে বিতর্কে যেতে চান না অধরা খান। শিল্পী সমিতির ভোটারদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে তিনি লেখেন, সত্যিকারের শিল্পীদেরকে আপনাদের নেতা নির্বাচন করুন, যারা ব্যক্তিগত স্বার্থে সুবিধা নিতে নয়, বরং চলচ্চিত্রের সামষ্টিক, সামগ্রিক এবং শিল্পীদের উন্নয়নে কাজ করবেন।

সাময়িকভাবে কিছুমাত্র লাভ এর জন্য ভবিষ্যৎ শিল্পী পরিচয় নষ্ট করবেন না জানিয়ে ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির এই নায়িকা বলেন, এখনও চাইলে সবাই মিলে এই শিল্পকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলেই বিশ্বাস করি। কিন্তু সাময়িকভাবে নামমাত্র লাভের জন্য আপনার ভুল সিদ্ধান্তের ভোটে ভুল প্রার্থী নির্বাচিত হলে সেটা অনেকখানি সম্ভব হবে না! যারা এই সময়ে অনেকের বাধা – বিপত্তি পেরিয়ে এগিয়ে এসে চেষ্টা করছেন এই সুন্দর জায়গাটাকে আরও সুন্দর করে তোলার, তাদেরকে সহযোগিতা করুন। প্রকৃত শিল্পীদের কাছেই যেনো শিল্পী সমিতি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়, যাদের হাত ধরেই গোটা চলচ্চিত্র শিল্পের উন্নয়নের ফল্গুধারা বইতে শুরু করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খাননায়িকানির্বাচনলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT