চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা নুসরাতের সংসারে ভাঙনের সুর, নেপথ্যে যশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ও নেত্রী নুসরাত জাহানের সংসারে ভাঙনের সুর। স্বামী নিখিল জৈনের সঙ্গে নাকি তার সম্পর্ক নেই! কলকাতার শীর্ষস্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন ইঙ্গিতই দুদিন ধরে।

এমন খবরের সত্যতা কতোটুকু? কলকাতার সংবাদে বলা হচ্ছে, বিয়ের শুরু থেকেই নিখিল ও নুসরাত সামাজিক মাধ্যমে নিজেদের বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। সোশাল মিডিয়াতেও মাখামাখি ছিলো বেশ। প্রায়শই চেক ইন থাকতো তাদের! কিন্তু বহুদিন ধরেই সামাজিক মাধ্যমে নিখিলের সঙ্গে নুসরাতের, কিংবা নুসারাতের সঙ্গে নিখিলের কোনো অ্যাক্টিভিটি নেই! এমনকি নুসরাতের বেশকিছু পোস্ট করা ছবিও নাকি নিখিল সরিয়ে নিয়েছেন!

আর এমন সন্দেহের বীজ আরো স্পষ্ট হলো সম্প্রতি। কারণ সিনেমার কাজ ছাড়াই নুসরাত ঘুরতে গিয়েছেন আজমীর শরীফ, যেখানে তার সঙ্গে দেখা দেখে অভিনেতা যশরাজকে। এরপর থেকেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, যশের সঙ্গেই প্রেম করছেন বসিরহাটের সাংসদ সদস্য ও নায়িকা নুসরাত!

ডিসেম্বর শেষে চেনা গণ্ডি পেরিয়ে বেরিয়ে পড়েছিলেন নুসরাত। অন্যদিকে অভিনেতা যশের সোশ্যাল মিডিয়াও বলছে মরুভূমি এলাকাতেই রোড ট্রিপে গিয়েছেন তিনি। সুতরাং অনুরাগীদের বুঝে নিতে অসুবিধা হয়নি রাজস্থানেই রয়েছেন যশ-নুসরাত। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, তবে কি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন যশ-নুসরাত?

এমনকি একসঙ্গে আজমির শরীফের দরগায় দেখা মিলেছে যশ-নুসরাতের। এই জুটির ফ্যানপেজ থেকে তাদের আজমির দর্শনের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। হযরত খাজা মইনুদ্দিন চিশতির দরগায় চাদর দিতে পৌঁছেছিলেন নুসরাত। অন্যদিকে নুসরাতের সঙ্গে হাজির যশ। প্রথা মেনে মাথায় ফেজ টুপি পরেছিলেন যশ। দু’জনের গলাতে দেখা গিয়েছে লাল মালা।

স্থানীয় মিডিয়া বলছে, গত ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) আজমির শরিফ দরগায় পৌঁছে ছিলেন যশ-নুসরাত। নুসরাতের পরিচিতি গোটা দেশ জুড়ে, তৃণমূলের এই গ্ল্যামারাস সাংসদকে চিনে নিতে অসুবিধা হয়নি স্থানীয় সাংবাদিকদের। তাদের মুখোমুখি হয়ে নুসরাত জানান, ছোট থেকেই (খাজা) বাবার আশীর্বাদ নিতে তিনি প্রতি বছর এখানে আসেন। বাবার আর্শীবাদেই তার জীবন চলছে।

Reneta

দুই তারকার একসঙ্গে মরু সফর ও আজমির দর্শনকে কেন্দ্র করে দুয়ে-দুয়ে চার মেলানো অস্বাভাবিক কিছু নয়। যেহেতু আশ্চর্যজনকভাবে নুসরাতের সোশ্যাল মিডিয়া প্রায় সাত মাস ধরে স্বামী নিখিল-হীন! -হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতানায়িকানায়িকা নুসরাতনুসরাতনুসরাত জাহানবলিউডভাঙনযশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT