চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক হচ্ছেন ‘ও ললনা’ খ্যাত শিল্পী শেখ সাদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৯, জুন ২০২১
বিনোদন
A A

‘ও ললনা’ গান দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদী। এরপর তুমি কই, দাঁড়ি কমা সহ বেশ কিছু গান দিয়ে পরিচিতি পেয়েছেন। সংগীত ক্যারিয়ার বছর তিনেক সাদীর, এরমধ্যেই তিনি সিনেমার নায়ক হচ্ছেন।

চ্যানেল আই অনলাইনকে এই শিল্পী জানালেন, মঙ্গলবার রাতে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ‘সংশয়ী’। সিনেমাটির পরিচালক আবু তাওহীদ হিরণ।

দেখতে সুদর্শন হওয়ায় আগেও নায়ক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন সাদী। চেয়েছিলেন সিনেমা করলে অন্যরকম কিছু করবেন। অবশেষে সেই সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এবারের প্রস্তাবটি আর ফিরিয়ে দিতে পারেননি।

শেখ সাদী বলেন, সংশয়ী হচ্ছে টিনেজ লাভ স্টোরি নির্ভর একটি গল্প। তিনি বলেন, গতানুগতিক বাণিজ্যিক ধারার সিনেমা নয়। গল্প ও চিত্রনাট্য পেয়ে কয়েকবার পড়েছি। মনে হয়েছে, এই কাজটি আমার জন্য। গল্প ও অভিনয় সিনেমা বলতে যা বোঝায় তাই হচ্ছে ‘সংশয়ী’।

সিনেমাটির জন্য অভিনয় শিখছেন শেখ সাদী। তিনি বলেন, অভিনয় করা সাধনার বিষয়। চর্চার ব্যাপার। আমি শেখার চেষ্টা করছি। গানে মানুষ যেভাবে গ্রহণ করেছেন, আমার বিশ্বাস সিনেমাতেও দর্শক গ্রহণ করবেন। আমার চেষ্টার কমতি থাকবে না।

সিনেমায় অভিনয় করলেও গান ছাড়বেন না। তার কথা, গান আমার প্রথম ভালো লাগা, ভালোবাসার জায়গা। সিনেমা হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সিনেমা করার আরেকটি কারণ এটি।

মঙ্গলবার রাতে ‘সংশয়ী’ ছবিতে চুক্তিবদ্ধ হন শেখ সাদী
Reneta

‘সংশয়ী’ সিনেমার শুটিং হতে পারে ২০ জুন থেকে। সিনেমাটির পরিচালক আবু তাওহীদ হিরণের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে তিনি ‘আদম’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়। সংশয়ী সিনেমাতে সাদীর নায়িকা হবেন অনামিকা ঐশী, যিনি একেবারে নবীন মুখ। আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, রোজি সিদ্দিকী প্রমুখ।

পরিচালক হিরণ বলেন, সাদী বেশ স্মার্ট। গল্পের সঙ্গে তার লুক ও বয়স একেবারে উপযুক্ত। এজন্য তাকে নিয়েছি। আমার বিশ্বাস সে ভালো করবে। তিনি বলেন, ২০ জুন থেকে শুটিংয়ের ইচ্ছে আছে। বাকিটা আবহাওয়ার উপর নির্ভর করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদমগায়কতরুণনায়কনায়িকাফজলুর রহমান বাবুরোজি সিদ্দিকীলিড বিনোদনশিল্পীশেখ সাদীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT