চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়ক’ দেখতে জনতার ঢল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

রবিবার রাত সাড়ে ন’টা। রাজধানীর টিকাটুলি’র অভিসার সিনেমার হলের সামনে দেখা গেল জনতার ঢল। সিনেমার হলের বারান্দা ও হল সংলগ্ন এলাকা জুড়ে গিজগিজ করছে মানুষ! কেউ সিটি বাজাচ্ছেন, কেউ আবার চিল্লাচিল্লি করছেন। কেউ কেউ ‘বাপ্পী’ ‘বাপ্পী’ বলে চিৎকার করছেন!

ভিড় ঠেলে কেউ আবার মুঠোফোন হাতে এগিয়ে যাচ্ছেন নায়ক বাপ্পীর সঙ্গে সেলফি তোলার জন্য। ওই সময় বাপ্পীর সঙ্গে ছিলেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান ও নায়িকা অধরা খান।

সরেজমিন ঘুরে জানা যায়, শুক্রবার থেকে ‘নায়ক’ ছবি চলছে রাজধানীর অভিসার সিনেমা হলে। সেখানে তিনি গতকাল দর্শকদের সঙ্গে বসে পুরো সিনেমা উপভোগ করেন।

Banglabid

হল থেকে বের হলেই সিনেমার নায়ককে ঘিরে ধরেন সিনেমা হলে উপস্থিত শত শত দর্শক। দর্শকদের আবদার মেটাতে বাপ্পী তাদের সঙ্গে দু-চার কথা বলেন। নায়ক ছবির দেখার অভিজ্ঞতা শোনেন।

বাপ্পী চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, নায়কের জন্য আমার ডেডিকেশন অনেক বেশি ছিল। মানুষের উপস্থিতি প্রমাণ করছে, ‘নায়ক’ দর্শক গ্রহণ করেছে।

ওয়ারী থেকে ‘নায়ক’ দেখতে এসেছেন বিল্লাল হোসেন। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, বাপ্পীর কোনো সিনেমাই মিস করেন না। ‘নায়ক’ ছবি দেখে তার ভালো লেগেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিল্লাল জানান, এই ছবি একাই টেনে নিয়ে গেছেন বাপ্পী। ‘নায়ক’ অভিনয় করেছেন নায়কের মতো।

Reneta

তবে ছবির শেষে বাপ্পীর শেষ পরিণতি নিয়ে তিনি কষ্ট পেয়েছেন। এককথায় বিল্লালের কাছে নায়ক ছবি দেখে পয়সা উসুল হয়েছে। তিনি আরও জানান, ছবির নায়িকাকে (অধরা খান) তিনি চিনতেন না। হলে এসে শুনেছেন নায়িকা নতুন। তবে নতুন নায়িকা হিসেবে তিনি ভালো অভিনয় করেছেন।

পুরো ছবি দেখে একাধিক দর্শক নায়ক বাপ্পীর প্রশংসা করেছেন। তাদের ভাষ্য, এখন রিমেক ও নকল ছবির ভিড়ে নায়কের মতো মৌলিক গল্পের ছবি ভালো লেগেছে। তবে দর্শকদের অভিমত, নির্মাতারা বাপ্পীকে নিয়ে ভাবলে তিনি আরও পরিণত হতে পারবেন। গল্পের গাঁথুনি আরও মজবুত করতে পারতেন ছবি সংশ্লিষ্টরা।

দর্শকদের মত, ছবিতে অনেক ইংরেজি সংলাপ ব্যবহার করা হয়েছে। অনেক দৃশ্যের সঙ্গে এসব সংলাপ মানানসই মনে হয়নি। তবে, মূলধারার ছবি হিসেবে নায়ক সবদিক দিয়ে বেশ মসলাদার।

অভিসার সিনেমা হলের ম্যানেজার কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার ও শনিবার মোট ৮টি শো’র মধ্যে ৫টি হাউজফুল গেছে। রবিবার দর্শক ছিল সত্তর পারসেন্ট। তিনি বলেন, শাকিব খানের পর বাপ্পীর ছবির দর্শক আছে। নায়ক বেশ চলছে। সপ্তাহের বাকী দিনগুলো ভালো চলবে আশা করা যায়।

চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূঁইয়া দিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দেবী’ ছবি ঢাকায় খুব ভালো চলছে। মানুষ দেখছে। কিন্তু ঢাকার বাইরে ‘দেবী’র অবস্থা খুব একটা ভালো নয়। আবার ‘নায়ক’ ছবি ঢাকায় এভারেজ চললেও, ঢাকার বাইরে নায়ক ছবি ভালোভাবে দেখছেন দর্শক।

‘নায়ক’ নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। বাপ্পী-অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান (অতিথি চরিত্র), শিমুল খান, পাপিয়া, রেবেকা, সুব্রত, আমান রেজা প্রমুখ।  প্রযোজনা করছে জাদুকাঠি মিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খানটিকাটুলিনায়কবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT