চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ রানার শিকার বাবর, সৌদকে ফেরালেন সাকিব

৪ উইকেট নেই পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নাহিদ রানার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন বাবর আজম। শূন্যতে জীবন পাওয়া পাকিস্তানের তারকা ব্যাটার করেন ২২ রান। রাওয়ালপিন্ডি টেস্টে ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে থাকা স্বাগতিকরা ৬৬ রানে হারায় তৃতীয় উইকেট। পরে সাকিব আল হাসান আঘাত হানেন ১ রানে থাকা সৌদ শাকিলকে, ৬৭ রানের সময়।

এই প্রতিবেদন লেখার সময় ২২ রানে অপরাজিত আছেন ওপেনার আবদুল্লাহ শফিক।

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হতেই সাফল্য পায় বাংলাদেশ। হাসান মাহমুদের হাত ধরে দিনের দ্বিতীয় ওভারে আসে সাফল‍্য। রিভিউ নিয়ে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান ডানহাতি পেসার। উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেয়ার আগে করেন ১৪ রান।

দ্বিতীয় ইনিংসে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। শনিবার ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান শেষ করেছিল ১ উইকেটে ২৩ রান জমা করে।

প্রথম ইনিংসে বাংলাদেশের রানের পাহাড়ের পর দ্বিতীয় ইনিংসে চাপে রয়েছে পাকিস্তান। শুক্রবার ৫ রানে হারায় প্রথম উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হানেন আঘাত।

ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচে দিনের শুরুতেই শান মাসুকে ফিরিয়ে আশা জাগায় বাংলাদেশ। পরের ওভারে শরিফুলের বলে আরও একটি উইকেট তুলে নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল টিম টাইগার্স। ক্রিজে আসা বাবর আজমের ব্যাট ছুঁয়ে যাওয়া বল লিটন গ্লাভসে জমাতে পারেননি। বাবরের তখন রান ছিল শূন্য। বাবরকে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরিয়েছিলেন শরিফুলই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT