চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের গাজীই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:০৩ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টাইটেলের দুই দাবিদার গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচে বৃষ্টি বাধায় ফল না এলেও নিজেদের ম্যাচে আবাহনী জেতায় হেড-টু-হেড বিবেচনায় চ্যাম্পিয়ন হল নাসির হোসেনের দল।

সোমবার শেষ রাউন্ডের তিন ম্যাচের মধ্যে ফল এসেছে কেবল আবাহনী-শেখ জামাল ম্যাচেই। আবাহনী জেতায় শিরোপার নিষ্পত্তি হয়ে গেল। বাকি দুই ম্যাচে যেখানে খেলা বন্ধ হয়েছে মঙ্গলবার আবারো সেখান থেকেই শুরু হবে।

১৬ ম্যাচে ১২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। এক ম্যাচ কম খেলা গাজীর পয়েন্ট ২৪। মঙ্গলবার দোলেশ্বর জিতলে তাদের পয়েন্টও হবে ২৪। তবে হেড-টু-হেডে বেশি জয় গাজীর। সেই সমীকরণেই ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন দলটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজী ৩৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪২ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পাশের চার নম্বর মাঠে বৃষ্টি আইনে ৬ উইকেটে জয় পায় আবাহনী।

আবাহনীর জয় সহজ করে দেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। এই অফস্পিনার হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট তুলে নিয়ে চাপে রাখেন শেখ জামাল ব্যাটসম্যানদের। ৩০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। বিকেলে মাঠ খেলার উপযোগী হলে ডাকওয়ার্থ ও লুইস মেথডে ২০ ওভারে ১২৪ রানের পরিবর্তিত লক্ষ্য বেধে দেয়া হয়। তা ১৬ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকায় আবাহনী।

মাত্র ৪০ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার সাইফ হাসান। সাদমান ইসলাম ৩৩, মোহাম্মদ মিঠুন করেন অপরাজিত ২৯ রান।

Reneta

তানবীর হায়দার দুটি, শাহাদাত হোসেন রাজিব ও মঈনুল হোসেন নেন একটি করে উইকেট।

ফতুল্লায় অপর ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। মোহামেডানের নাজমুল মিলন সর্বোচ্চ ৫৩ রান করেন। শামসুর রহমান শুভ করেন ৩৪ রান।

আসিফ আহমেদ নেন ২টি উইকেট। রায়হান উদ্দিন, তাইবুর পারভেজ ও রিফাত উল্লাহ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ ক্রিকেটার্সঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT