চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতার উদ্দেশ্যে সিলেটে বৈঠকে করছিল ‘আল্লাহর দল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

জনমনে ভীতি, উগ্রবাদ মতদর্শিতা প্রচার ও নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিলেটের আরামবাগের একটি বাসায় বৈঠক করছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্যরা।

বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’ নামক জঙ্গি সংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

গ্রেপ্তার করা হয়েছে মানিক আকন্দ ওরফে মেহেদী হাসান আল্লাহর দলের সিলেট বিভাগীয় প্রধান, জহির উদ্দিন বাবর দাওয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত, রাসেল আহমদ সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত, আবুল কালাম আজাদ শাহপরাণ থানার দায়িত্বপ্রাপ্ত, কামাল আহমদ সিলেট মেট্রোপলিটন এলাকায়, তমিউদ্দিন সুমন কোতোয়ালি থানা ও দক্ষিণ সুরমা এলাকায়, আশরাফুল ইসলাম সুনামগঞ্জ জেলায়, জুয়েল আহমদ ও মো. স্বপন আহমদ সিলেট মহানগর এলাকার সদস্য হিসেবে দায়িত্বশীল ছিলেন।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মাহিদুজ্জামান জানান, এরা সবাই আল্লাহর দলের সক্রিয় সদস্য। তারা নাশকতা ঘটানোর জন্য ওই বাসায় গোপন বৈঠক, বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়। তাদের সঙ্গে আর কারা রয়েছে সে বিষয়ে তাদের ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লাহর দলসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কতোটা হৃদয় জুড়ালেন নিরব-প্রিয়াঙ্কা?

পরবর্তী

কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

পরবর্তী
ইভিএম

কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

মাসুদ রানা তো আর জেমস বন্ড নয়!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT