চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্ভাস মিরাজকে সামলেছে অভিজ্ঞ মুশফিক-সাকিবরা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:৪৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইলিংশ বধে টাইগাররা ছক কষে ছিলো মূলত মেহেদি হাসান মিরাজকে ঘিরেই। তবে সমর্থকদের প্রত্যাশার চাপ মাঠে মিরাজকে মাঝে মাঝে নার্ভাস করে দিয়েছে। তাই ম্যাচ শেষে তা নিজেই স্বীকার করেছেন এ তরুণ টাইগার তুর্কি।

তবে এই অবস্থায় তাকে সাহস জুগিয়েছে দলের সিনিয়র খেলোয়াড়রা। এ জন্যই মিরাজকে দেখে কেউ বলতে পারেনি সদ্যই তার মাথায় উঠেছে টাইগার ক্যাপ।

ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মিরাজ বলেছেন, ‘এটি আমরা জন্য একটি বিশেষ মুহূর্ত।  আমি আমার দলের সকল সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে চট্টগ্রাম টেস্টের কথা বলতে চাই। আমার ক্যারিয়ার মাত্রই শুরু হয়েছে। নিজের কাজটা করে যাওয়া আমার জন্য অনেক কঠিন ছিলো।’

“ম্যাচে অনেক সময় নার্ভস হয়ে পড়ছিলাম। কিন্তু দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সহযোগিতা থাকায় সমস্যায় পড়তে হয়নি। বিশেষ করে ধন্যবাদ জানিয়ে মুশফিক-সাকিব-তামিম-মাহমুদউল্লাহ ভাইয়ের কথা বলতে চাই। তারা সব সময় আমাকে সমর্থন দিয়ে গেছেন।”

মিরাজ বলেন, “ম্যাচে অনেক সময় বল গুড লেন্থে ফেলতে পারছিলাম না। তখন সাকিব-তাইজুল ভাইয়েরা আমাকে সাহস জুগিয়েছেন।”

অভিষেক হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ গড়েছেন বিশ্বরেকর্ড। ভেঙ্গে দিয়েছেন ১২৯ বছরের অস্ট্রেলিয়ার হয়ে অভিষিক্ত স্পিনার জন জেমস ফেরিসের গড়া ১৮ উইকেটের রেকর্ড।

Reneta

চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া এ অফ স্পিনার প্রথম টেস্টে নেন ৭ উইকেট। আর মিরপুরের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে মিরাজ দখল করেন ১২টি উইকেট।

তার নেতৃত্বে তৃতীয় দিনের এক সেশনেই ১০ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

১০৮ রানের এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতায় থেকে ট্রফি ভাগাভাগি করে নেয় দুই দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৃহৎ আমের বাজার কানসাটে অনিয়মের অভিযোগ

জুন ১৮, ২০২৬

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT