চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন গেইল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

নারী সাংবাদিককে অশালীন কথা বলার পর ক্ষমা চেয়েছেন ক্রিস গেই। ‘ক্যারিবীয় দানব’ বলেছেন, স্রেফ মজা করেই তিনি সেই কথাগুলো বলেছিলেন। কিন্তু ব্যাপারটা এতোদূর গড়াবে সেটা ভাবেননি।

সোমবার অস্ট্রেলিয়ান টি২০ ক্রিকেট লিগ বিগ ব্যাশে হোবার্টের হারিকেন্সের বিপক্ষে ১৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন গেইল। এরপরই টিভি ইন্টারভিউয়ে কথা বলেন আস্ট্রেলিয়ার প্রখ্যাত নারী টিভি সাংবাদিক মেল ম্যাকলাফলেনের সঙ্গে।

ম্যাকলাফলিন প্রথমেই জিজ্ঞাসা করেন, ‘বিধ্বংসী এ ইনিংসের পর কি আশা করছেন?’ তবে সবাইকে অবাক করে দিয়ে গেইল বলেন,‘আমি এখানে আসতে চাইছিলাম। তোমাকে চোখের সামনে থেকে দেখার ইচ্ছে ছিলো।’
তার এ কথার পর ম্যাকলাফলিন অপ্রস্তুত হয়ে পড়েন। এরপরই গেইল যোগ করেন, ‘অবশ্য আমরা জিতবো। তারপর এক সঙ্গে ড্রিঙ্কস করবো। লজ্জা পেওনা বেবি।’

গেইলের এই মন্তব্যকে বিগব্যাশ কর্তৃপক্ষ ‘অনভিপ্রেত’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করে। গেইলের তুমুল সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মঙ্গলবার মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেইল ক্ষমাপ্রার্থনা।  তিনি বলেন, ‘আমার মন্তব্যে সাংবাদিক ম্যাকলাফলিন আহত হলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। আমি যে মন্তব্য করেছি, তা সম্পূর্ণ মজা করে করা। তাঁকে আঘাত করা বা অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিলো না।’

গেইল ম্যাকলাফলিনের সঙ্গে পরে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। গেইলে বলেন, ‘আমি তার সঙ্গে গতরাতে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।’

Reneta

গেইলের দল রেনেগেডসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘গেইল যে ধরনের মন্তব্য করেছেন, তাতে আমরা সত্যিই দুঃখিত। আমরা ইতিমধ্যেই সাংবাদিক ম্যাকলাফলিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আশা করছি কারও জন্যই ম্যাক তার পেশাগত ক্ষেত্রে অস্বস্তি বোধ করবেন না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলবিগ ব্যাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

এপ্রিল ১৩, ২০২৬

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

এপ্রিল ১৩, ২০২৬

মায়ের স্বপ্ন পূরণে ভোটের মাঠে নায়িকা মুক্তি!

এপ্রিল ১৩, ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে ভারতে শ্রমিক বিক্ষোভে সহিংসতা

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT