চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্মাতাদের ক্ষেত্রে বৈষম্য কি এবারও থাকবে অস্কারে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

অস্কার নিয়ে জল্পনার জন্য অনেক সময় বাকি। যদিও বেশ কয়েকটি ছবির নাম দর্শকদের মনে গেঁথে গেছে ইতোমধ্যেই। তার মাঝে একটি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ছবিটি পরিচালনা করেছেন জেইন ক্যাম্পিয়ন।

২৮ বছর আগে ‘দ্য পিয়ানো’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ক্যাম্পিয়ন। প্রথম নারী নির্মাতা হিসেবে এই ছবির জন্যই পাম দ’র জিতেছিলেন তিনি। অস্কারের সেরা নির্মাতা ক্যাটাগরিতে তিনিই প্রথম নারী যিনি দুইবার মনোনয়ন পেয়েছেন।

অস্কারের ৯৩ বছরের ইতিহাসে মাত্র সাতজন নারী সেরা নির্মাতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন, জিতেছেন মাত্র দুজন। লিনা ওয়ের্টমুলার প্রথম নারী নির্মাতা যিনি এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।

ক্লোয়ি ঝাওয়ের ‘নো ম্যাডল্যান্ড’ ছবির একটি দৃশ্য

১৯৭৭ সালের ‘সেভেন বিউটিজ’ ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। এর ১৬ বছর পর মনোনয়ন পান ক্যাম্পিয়ন। ২০০৪ সালে সোফিয়া কপোলা মনোনয়ন পেয়েছেন ‘লস্ট ইন ট্রান্সলেশন’ ছবির জন্য। এরপর ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’ ছবির জন্য ক্যাথরিন বিগেলো মনোনয়ন পান, পুরস্কার জিতেও নেন। ২০১৭ সালে গ্রেটা গেরউইগ ‘লেডি বার্ড’ ছবির জন্য মনোনয়ন পান। ২০২০ সালে ক্লোয়ি ঝাও এবং এমেরাল ফেনেল মনোনয়ন পান ‘নোম্যাডল্যান্ড’ এবং ‘প্রমিজিং ইয়ং ওম্যান’ ছবির জন্য। ক্লোয়ি ঝাও পুরস্কার জিতে নেন।

নারীদেরকে সেরা নির্মাতা ক্যাটাগরিতে কম দেখা গেলেও, সেরা ছবির তালিকায় কিন্তু তাদের তৈরি ছবির অভাব নেই। যেমন রান্ডা হাইনেস-এর ‘চিলড্রেন অব অ্যা লেসার গড’ ছবিটি ১৯৮৭ সালের অস্কারে সেরা ছবি সহ পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল, সেরা নির্মাতা ছাড়া। একই ভাবে বারব্রা স্ট্রেইস্যান্ডের ‘দ্য প্রিন্সেস অব টাইডস’ ছবিটি ১৯৯২ সালের অস্কারে সেরা ছবি সহ সাতটি মনোনয়ন পেয়েছে, সেরা নির্মাতা ক্যাটাগরিতে পায়নি। এরকম আরও অনেক উদাহরণ আছে।

এক অ্যাওয়ার্ড স্ট্যাটেজিস্ট বলেছেন, ‘নারীরা মনোনয়ন পান না, তাদের ছবি পায়। বহু নারীর ছবি সেরা ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে, কিন্তু সেরা নির্মাতার ক্যাটাগরিতে দেয়া হয়নি। এই অবস্থার তেমন কোনো উন্নতিও দেখছি না। এবছর নারী নির্মাতাদের তৈরি দুই-তিনটি ছবি সেরা ছবির মনোনয়ন পাবে, তাদের হয়তো একজন সেরা নির্মাতা ক্যাটাগরিতে মনোনয়ন পেতে পারেন।’

Reneta

অভিনেতা, নির্মাতা, চিত্রনাট্যকার, পোশাক ডিজাইনার, এডিটর সহও ১৭টি বিভাগে পুরস্কার দেয় একাডেমি। ২০০৯ সাল থেকে সেরা ছবির ক্যাটাগরিতে ৫টির বেশি ছবিকে মনোনয়ন দেয়ার নিয়ম চালু হয়। তবে ৫ জনের বেশি নির্মাতাকে মনোনয়ন দেয়া যায় না এখনও। সেরা ছবির সাথে সেরা নির্মাতার ক্যাটাগরির এই বৈষম্য চলছেই।

এবছর সেরা নির্মাতার দৌড়ের প্রথম দিকেই আছেন ক্যাম্পিয়ন। এছাড়াও আছেন কেনেথ ব্রানাঘ (বেলফাস্ট), ডেনিস ভিলেনিউভ (ডুন) এবং আসগর ফরহাদি (অ্যা হিরো)। ‘টাইটান’ ছবির জন্য আলোচনায় আছেন জুলিয়া ডুকুরনো। এবছর পাম দ’র জিতেছে এই ছবি। ম্যাগি গাইলেনহাল (দ্য লস্ট ডটার), রেবেকা হল (পাসিং), সিয়ান হেডের (কোডা), এমা সেলিগম্যান (শিভা বেবি) এবং লাইসল টমিও (রেসপেক্ট) প্রশংসা পাচ্ছেন তাদের নির্মাণ প্রতিভার জন্য।

ক্লোয়ি ঝাও গত বছর সেরা নির্মাতার পুরস্কার জিতে নেয়ায় নারী নির্মাতা আশাবাদী এবছরেও। এবার দেখার পালা এবছরও সেরা নির্মাতার পুরস্কার কোনো নারী নির্মাতার হাতে উঠে কিনা!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাঅস্কারএডিটরক্লোয়ি ঝাওচিত্রনাট্যকারদ্য পাওয়ার অব দ্য ডগনারী নির্মাতানির্মাতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT