চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায়ের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৭
নারায়ণগঞ্জ, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় দু’টি মামলার রায় আজ। আদালতের কার্যদিবস শুরু হওয়ার পর সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেই রায়টি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রায় ঘোষণা উপলক্ষে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণসহ পুরো শহরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবার আইনজীবী ও গণমাধ্যমের কোনো গাড়িও আদালত প্রাঙ্গণে ঢুকতে দেয়া হয়নি।

কাশিমপুর কারাগারে থাকা ৭ খুন মামলার ৩ জনসহ সব আসামিকে থেকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে। দুই মামলার চার্জশিটে ৩৫ জন অভিন্ন আসামি, তাদের মধ্যে ২৩ জন গ্রেফতার ও ১২ জন পলাতক রয়েছে।

আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন নিহতদের স্বজন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

৭ খুনের ঘটনায় দু’টি মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল এবং অপরটির বাদী নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

তদন্তকারীরা প্রধান আসামি নূর হোসেন এবং র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর সর্বশেষ যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ঠিক করেন।

Reneta

৩৫ জনকে আসামি করে গত ৮ ফেব্রুয়ারি মামলাটির চার্জশিট গঠন করা হয়। আসামিদের মধ্যে ১৭জনই র‌্যাব সদস্য। পলাতক ১২ জনের মধ্যে র‌্যাব সদস্য ৮ জন। যে আসামিদের আদালতে হাজির করা হয়েছে তারা ইতোমধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর তাদের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়।

৩০ নভেম্বর ২০১৬ দু’টি মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ আটক সব আসামির উপস্থিতিতে আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়।  মামলার প্রধান আসামি নূর হোসেন। অন্য আসামীদের মধ্যে আছেন র‌্যাবের চাকুরিচ্যুত তিন কর্মকর্তা– লেফটেনেন্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (বরখাস্ত) আরিফ হোসেন এবং লেফটেনেন্ট কমান্ডার (বরখাস্ত) এম এম রানা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ- ৭ খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

জুন ১১, ২০২৬

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT