চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জবাসী নৌকাকেই জয়ী করবে: আইভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন: নারায়ণগঞ্জবাসী নৌকাকেই জয়ী করবে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

এসময় সেলিনা হায়াত আইভী অভিযোগ করেন, কিছু কিছু কেন্দ্রে খুবই ধীর গতিতে ভোটগ্রহণ হচ্ছে। ইভিএম পদ্ধতির জন্যই এমন হচ্ছে বলে মনে করেন তিনি। এজন্য মেয়র প্রার্থী আইভী সংশ্লিষ্টদের  অনুরোধ করেছেন যেন দ্রুত ভোট গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়।

নাসিক নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার মোতায়েন রয়েছে।

রোববার সকাল ৮টা থেকে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

Reneta

নাসিকের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে ১ হাজার ৩৩৩ ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। সেখানে ভোট দেওয়ার সুযোগ পাবেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৯২টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে হয়েছে।

এছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৪৮ জন। আর সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রাথী ৩৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশননাসিক নির্বাচন ২০২২সেলিনা হায়াত আইভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি ক্ষমতায় আসার পর মঙ্গা ফিরে এসেছিল: প্রধানমন্ত্রী

পরবর্তী

ভোট কেন্দ্র থেকে গাঁজাসহ এজেন্ট আটক

পরবর্তী

ভোট কেন্দ্র থেকে গাঁজাসহ এজেন্ট আটক

ভোট দিলেন সেলিনা হায়াৎ আইভী

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT