প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে নারায়ণগঞ্জে বার একাডেমি, সিলেটে এমসি একাডেমি, রংপুরে কালেক্টরেট ও খুলনায় গাজী মেমোরিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
নারায়ণগঞ্জ হাই স্কুলকে ১৮০ হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার একাডেমি স্কুল। হাসিনের ৫৩, তৌহিদ জয়ের ৩৩, রাকিব সরকারের অপরাজিত ২৮ রানের কল্যাণে বার একাডেমি ২১৭ রান সংগ্রহ করে।
জবাবে নারায়ণগঞ্জ হাই স্কুলের ইনিংস ৩৭ রানে গুটিয়ে যায়। হাসিন ও আল আমিন ৪টি করে উইকেট নিয়েছেন।
সিলেটে সৈয়দ হাতিম আলী স্কুলকে ১৩৫ রানে হারায় এমসি একাডেমি। প্রথমে ব্যাট করা এমসি একাডেমি ২৫৮ রান করে। শান্ত সর্বোচ্চ ৫৪ রান করেন। জবাবে সৈয়দ হাতিম আলী স্কুল ১২৩ রানে গুটিয়ে যায়।
রংপুর কালেক্টরেট স্কুল ৮১ রানে আল ফালাহ ইন্সটিটিউটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোলাম মাসুম (৬১) ও মুফতাসির রহমানের (৫৬) ফিফটিতে ২৬৭ রান করে কালেক্টরেট স্কুল। জবাবে ১৮৬ রানে অলআউট হয় আল ফালাহ ইন্সটিটিউট।
খুলনায় ৩ উইকেটে মডেল হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গাজী মেমোরিয়াল স্কুল। ৩৯ ওভারে ১০ উইকেটে ১৫২ রান করে মডেল হাই স্কুল। জবাবে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গাজী মেমোরিয়াল স্কুল।







