চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাবিলার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
আদালত
A A
সাংবাদিককে

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় রিকশা থেকে পড়ে এক বছরের শিশু নাবিলার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে আদালতের এ আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে নাবিলার মৃত্যুর পর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে জমা দিতে মোহাম্মদপুর থানার ওসিকেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল হালিম জানান, গত ২২ অক্টোবর এক বছরের শিশু নাবিলা তার মায়ের সঙ্গে রিকশাযোগে নিউ মার্কেট থেকে মোহাম্মদপুর যাওয়ার পথে আসাদগেইটের কাছে একটি ট্রাক তাদের রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। পরে এ ঘটনায় শিশু নাবিলা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের নীচে চাপা পড়ে। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ওই ঘটনার পর মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোন মামলা গ্রহণ করেনি এবং কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পদক্ষেপের বিষয়ে জানতে চেয়ে নোটিশ দিলেও বিবাদীপক্ষ জবাব দেয়নি।

Reneta

পরে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করে। আজ সে রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ৬ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাবিলাসেমি লিডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT