চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফীসের ব্যাটে অগ্রণীর জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ২০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রূপগঞ্জের দেয়া লক্ষ্যটা বড় ছিল না। মাত্র ২০৫। শের-ই-বাংলা স্টেডিয়ামের অস্বাভাবিক মন্থর উইকেটে এ রান টপকানো কঠিন হতে পারত। তবে তা হতে দেননি শাহরিয়ার নাফীস। এ বাঁহাতি ওপেনারের ৮২ রানের ইনিংসে ৬ উইকেটে জিতেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ শেষ করল তারা। অবনমন এড়াতে তাদের লড়তে হবে কলাবাগান ক্রীড়া চক্র ও বাদ্রার্স ইউনিয়নের বিপক্ষে।

রূপগঞ্জের হারে অধরা থেকে গেল আবাহনী। লিগের শুরু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীকে স্পর্শ করার সুযোগ ছিল মুশফিক-নাঈমদের সামনে। আবাহনী ১৬ ও রূপগঞ্জ ১৪ পয়েন্ট নিয়ে শেষ করেছে রাউন্ড রবিন লিগ।

২০৫ রান তাড়া করতে নেমে মন্থর উইকেটে খুব সাবধানে ব্যাট চালাতে হয়েছে অগ্রণীর ওপেনারদের। নাফীস উইকেটের সঙ্গে শুরু থেকে মানিয়ে নিলেও কলম্বো থেকে ফেরা সৌম্য সরকার খেলেছেন সতর্ক হয়ে।  এ বাঁহাতির ৬৬ বলে বাউন্ডারিহীন ২৪ রানের ইনিংস সে সাক্ষ্যই দিচ্ছে।

সৌম্য যখন সাজঘরে ফেরেন দলের রান তখন ৭৬। ওপেনিং জুটিই জয়ের ভিত গড়ে দেয় অগ্রণী ব্যাংককে। ৪৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ বের করে তারা।

সেঞ্চুরির আশা জাগিয়ে নাফীস থামেন ৮২ রানে। ১০৩ বলের  ইনিংসে ছিল ১০টি চারের মার। ধিমান ঘোষ ৪৯ রানে অপরাজিত থাকেন। জয় থেকে যখন ২ রান দূরে, তখন ৪১ রানে সালমান হোসেন রান আউট হয়ে যান। রিশি ধাওয়ানের ছক্কায় ১৭ বল হাতে রেখে ম্যাচ জেতে অগ্রণী ব্যাংক।

আসিফ হোসেন দুটি ও মোহাম্মদ শহীদ নিয়েছেন একটি উইকেট।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে তুষার ইমরানের ৯৮ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে রূপগঞ্জ। মোশাররফ হোসেন রুবেল ২৭ ও মুশফিকুর রহিম করেন ২১ রান।

পেসার আল-আমিন হোসেন নিয়েছেন চার উইকেট। শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক নেন দুটি করে উইকেট। রিশি ধাওয়ান নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT