চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে জাহাঙ্গীরনগরে ‘অ্যালামনাই ডে মিলনমেলা’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:৩৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৭
শিক্ষা
A A

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানান আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘অ্যালামনাই ডে মিলনমেলা-২০১৭’। বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’র উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে আসা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে পুরো ক্যাম্পাস।

শুক্রবার সকাল ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিবসটির নানান কর্মসূচি উদ্বোধন করেন অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অ্যালামনাই ডে মিলনমেলা আমাদের সবাইকে আলোড়িত ও আন্দোলিত করে। এই অনুষ্ঠান ঘিরে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সংস্কৃতি চর্চায় এ ধরনের অনুষ্ঠানের প্রভাব খুবই ইতিবাচক প্রভাব ফেলে।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে র‌্যালিতে অংশগ্রহণ করে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ ক্লাব।

এছাড়াও, বেলা সাড়ে ১১টায় দিকে সেলিম আল দীন মুক্তমঞ্চে দ্বিতীয় ব্যাচে নতুন ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের সংবর্ধনা, ১২টায় আলোচনা সভা, একটায় মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT